‘যত বিজেপির পতাকা পোড়ানো হবে, তত জয়ের ব্যবধান বাড়বে’, দাবি শুভেন্দুর

নিশুতি রাত। প্রায় জনমানবশূন্য রাস্তা। দূরে দাঁড়িয়ে একটি বা দু’টি ট্যাক্সি। এমন সময় হঠাৎ করেই ফ্রেমে ধরা পড়ে দু’জন ব্যক্তি মাথায় টুপি, মুখ প্রায় সম্পূর্ণ…

BJP Alleges Deliberate Burning of Party Flag in Bhowanipur

নিশুতি রাত। প্রায় জনমানবশূন্য রাস্তা। দূরে দাঁড়িয়ে একটি বা দু’টি ট্যাক্সি। এমন সময় হঠাৎ করেই ফ্রেমে ধরা পড়ে দু’জন ব্যক্তি মাথায় টুপি, মুখ প্রায় সম্পূর্ণ ঢাকা। (Suvendu Adhikari) তারা দ্রুত এগিয়ে আসে, একটি খুঁটির সামনে থামে, তারপর বিজেপির পতাকা টেনে নামিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়। কয়েক মুহূর্তের মধ্যেই আগুনে জ্বলতে থাকে পতাকাটি।

পুরো ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়।এই সিসিটিভি ফুটেজই সামনে এনে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সূচনা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) । তিনি তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ভিডিওটি পোস্ট করে অভিযোগ তুলেছেন, এটি একটি পরিকল্পিত ঘটনা এবং এর পিছনে শাসকদলের মদত রয়েছে। শুভেন্দুর দাবি, ভবানীপুরে বিজেপির কার্যালয় সংলগ্ন এলাকায় তৃণমূলের ‘গুণ্ডারা’ গিয়ে বিজেপির পতাকা খুলে আগুন দিয়েছে।

   

বিরোধী দলনেতা (Suvendu Adhikari) বলেন, “যা সিসিটিভি ফুটেজ আমি পেয়েছি, তার মধ্যে দিয়ে প্রমাণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাবে নন্দীগ্রামে হেরেছিলেন, ভবানীপুরেও পরিস্থিতি তাঁর পক্ষে নয়। তাই পতাকা পোড়াতে তাঁর বিশেষ বাহিনীকে নামানো হয়েছে।” তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক তরজা তীব্র হয়েছে। তাঁর কথায়, “যত এই ভাবে বিজেপির পতাকা পোড়ানো হবে, তত বিজেপির জয়ের ব্যবধান বাড়বে।”