Attack On ED: ইডি পিটিয়ে ‘বাংলাদেশে লুকিয়ে’ শাহজাহান: শুভেন্দু

রেশন দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত সন্দেশখালির দাপুটে তৃণমূল নেতা শেখ শাহজাহান আপাতত নিখোঁজ। ইডি (ED)তার বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করেছে। দুদিন পেরিয়ে গেলেও কোথায় তিনি তা এখনও ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

রেশন দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত সন্দেশখালির দাপুটে তৃণমূল নেতা শেখ শাহজাহান আপাতত নিখোঁজ। ইডি (ED)তার বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করেছে। দুদিন পেরিয়ে গেলেও কোথায় তিনি তা এখনও জানা যায়নি। তবে এই নিয়ে বিস্ফোরক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কোথায় রয়েছেন দাপুটে তৃণমূল নেতা তার ইঙ্গিত দিলেন শুভেন্দু। গুঞ্জন উঠছিল শাহজাহান হয়ত বাংলাদেশ পালিয়ে গিয়ে থাকতে পারেন।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, সন্দেশখালিতেই আছেন শাহজাহান। কোনও এক প্রধানের বাড়িতে গা ঢাকা দিয়েছেন তিনি। তিনি এও বলেছেন, বাংলাদেশে ঢোকার চেষ্টা করেছিলেন তবে লুক আউট নোটিস জারি হওয়ায় পালাতে পারেননি।

   

শুভেন্দু বলেছেন, “কেন্দ্রীয় এজেন্সি বাংলাদেশ সরকারকে সতর্ক করেছে। তাই পালাতে পারেনি। তবে এখন সন্দেশখালিতেই রয়েছেন। এলাকার প্রধান হাজি সিদ্দিক মোল্লার বাড়িতে লুকিয়ে রয়েছেন।” বিরোধী দলনেতার এও দাবি, শাহজাহান কোথায় রয়েছেন সে কথা তাকে খোদ তৃণমূলেরই লোকজন জানিয়েছেন।

এদিকে, শাহজাহান কোথায় রয়েছেন সেই বিষয়ে কথা বলেছেন শাহাজাহানের ভাই শেখ আলমগীর। তিনি যদিও জানিয়েছেন, দাদাকে ফোন করেছিলেন তবে তার সঙ্গে কথা হয়নি। কিন্তু শাহজাহান যে বাংলাদেশ পালায়নি সে কথাও উল্লেখ করেছেন।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google