CPIM: ওটা ভাইপো না ভেঁপো …সবাই জেলে যাবে: সেলিম

দলীয় যুব সংগঠনের ব্রিগেড সমাবেশ থেকে CPIM রাজ্য সম্পাদকের নিশানায় মমতা ও অভিষেক। রাজ্যে দুর্নীতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ওটা ভাইপো না, ভেঁপো, বলা ভালো ডেপো। লালু বালু ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Md Selim

দলীয় যুব সংগঠনের ব্রিগেড সমাবেশ থেকে CPIM রাজ্য সম্পাদকের নিশানায় মমতা ও অভিষেক। রাজ্যে দুর্নীতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ওটা ভাইপো না, ভেঁপো, বলা ভালো ডেপো। লালু বালু কালু সবাই জেলে যাবে।

‘পঞ্চায়েতে ট্রেলার দেখিয়েছি’ লোকসভায় মমতাকে হুঁশিয়ারি সেলিমের।

   

লক্ষ লক্ষ যুব প্রজন্মের সামনে ব্রিগেডের সমাবেশ থেকে সেলিম বলেন, ‘যদি যুবদের হাতে কাজ দেওয়া যা, তাহলে তারা হিমালয়ের বরফ প্রতিটি মানুষের বাড়িতে জল পৌঁছে দিয়ে আসতে পারে। তার জন্য নীতি লাগে। ওরা বলল দুর্নীতিতেই হয়ে যাবে। এখানেই দাঁড়িয়ে কেউ কেউ বলবে, লোক তো হল, ভোটটা কোথায়?’

তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন পুষিয়ে দেব, বাংলার মানুষ বলছেন তোমায় আর পোষাতে হবে না, তুমি নিজের ভাইপোকে পোষাতেই ফতুর হয়ে যাবে। যে মমতা বলেছিল যোজনা কমিশনের বৈঠকে যাই না। তিনি একটা ডাক পেয়েই চলে গেলেন,’ তৃণমূল নেত্রীকে তীব্র নিশানা করেছেন সেলিম। তিনিজ বলেন বিজেপির ধর্মবিভেদ রাজনীতিতে তৃণমূলের সরাসরি ইন্ধন আছে। 

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google