Cyclone Remal: তাণ্ডব শুরু ‘রেমাল’-এর, উপকূল থেকে সরানো হল ১ লক্ষেরও বেশি মানুষকে

  ঘূর্ণিঝড় ‘রেমাল’ (Cyclone Remal) এখনো আছড়ে পড়েনি স্থলভাগে, কিন্তু তার আগে থেকেই বেসামাল পরিস্থিতি তৈরি হয়েছে। ব্যাপক ঝড় বৃষ্টির তাণ্ডব শুরু হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তাপমাত্রাও ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

 

ঘূর্ণিঝড় ‘রেমাল’ (Cyclone Remal) এখনো আছড়ে পড়েনি স্থলভাগে, কিন্তু তার আগে থেকেই বেসামাল পরিস্থিতি তৈরি হয়েছে। ব্যাপক ঝড় বৃষ্টির তাণ্ডব শুরু হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তাপমাত্রাও নেমে গিয়েছে বেশ খানিকটা। এদিকে ঝড়ের মোকাবিলায় তৎপর রয়েছে প্রশাসন। মোতায়েন করা হয়েছে শয়ে শয়ে এনডিআরএফ কর্মীদের। এরই মাঝে প্রকাশ্যে এল আরো বড় আপডেট।

   

বড়সড় ক্ষতি রুখতে পশ্চিমবঙ্গ সরকারের তরফে সুন্দরবন ও সাগর দ্বীপ সহ উপকূলীয় অঞ্চল থেকে প্রায় ১.১০ লক্ষ মানুষকে সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। এমনকি জায়গায় জায়গায় রিলিফ ক্যাম্প খোলা হয়েছে প্রশাসনের তরফে। অন্যদিকে মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, ‘ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় কলকাতায় প্রায় ১৫ হাজার পুরকর্মীকে মোতায়েন করা হয়েছে। এই ঝড় কলকাতায় প্রভাব ফেলবে বলে আশঙ্কা করছি।’


এদিকে আবহাওয়া দফতরের সর্বশেষ তথ্য অনুযায়ী, কলকাতায় এই ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার হয়েছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী বা এনডিআরএফ-এর মোট ১৪টি দল পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় রেমালের ল্যান্ডফলের কথা বিবেচনা করে উদ্ধার ও ত্রাণ অভিযানে সহায়তা করার জন্য মোতায়েন করা হয়েছে। বর্তমানে বাংলা থেকে কত দূরে অবস্থান করছে এই রেমাল জানেন? এই প্রসঙ্গে আইএমডি জানাচ্ছে, অতি শক্তিশালী ঘূর্ণিঝড়টি সাগর দ্বীপ থেকে ১৩০ কিমি, বাংলাদেশের খেপুপাড়া থেকে ১৪০ কিমি এবং ক্যানিং থেকে ১৪০ কিমি দূরে রয়েছে। এদিকে ল্যান্ডফলের সময়ে এই ঘূর্ণিঝড়ের গতিবেগ ১১০ থেকে ১২০ কিমি প্রতি ঘণ্টা হতে পারে। আজ রাত ১১:৩০ থেকে ১টার মধ্যে স্থলভাগে আছড়ে পড়বে বলে আশঙ্কা।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google