HomeKolkata Cityবাংলায় মদ বিলিতে বিজেপির খরচ কত কোটি? ফাঁস করলেন অভিষেক

বাংলায় মদ বিলিতে বিজেপির খরচ কত কোটি? ফাঁস করলেন অভিষেক

- Advertisement -spot_img

অবশেষে রহস্যের সামধান হল। ২১শের মঞ্চে হাজির হলেন তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু হাজিরই হলেন না, পুরোনো ছন্দে শুরু করলেন ব্যাটিং। গলা ছেড়ে আবার বিরোধীদের একহাত নিলেন। নিজে বিগত একমাস অন্তরালে থাকলেও, তিনি জানালেন যে ভোটের ফলের পর্যালোচনা নিয়ে ঘাঁটাঘাটি করেছেন। শুধু তাই নয়, ২১শের মঞ্চ থেকে তিনি ২৬-এর বিধানসভা ভোটের কথা মনে করিয়ে দিলেন। এখানেই শেষ নয়, বিজেপি লোকসভা ভোটে প্রতিটা কেন্দ্রে মদ খাওয়ার জন্য কত টাকা ঢেলেছে, সেই তথ্যও তিনি প্রকাশ করলেন মঞ্চ থেকে।

এইদিন তিনি মঞ্চে উঠে বলেন লোকসভা ভোটে জয়ের মূল কারিগর কারা? এই জয়ের মূল কারিগর দু’জন। এক, মমতা বন্দ্যোপাধ্যায় এবং দুই, অখিলেশ যাদব। এরা নিজেদের রাজ্য থেকে বিজেপিকে ধুয়ে মুছে দিয়েছে। কিছু ক্ষণের মধ্যেই এঁরা মঞ্চে আপনাদের সামনে আসবেন। এক দেড়মাসের বিরতিতে কী করেছেন, জানিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, এই এক-দেড়মাস আপনারা আমাকে কোনও দলীয় কর্মসূচিতে দেখেননি। তার কারণ, আমি পর্যালোচনা করছিলাম।

   

তিনি এইদিন মঞ্চ থেকে বিজেপিকে কটাক্ষ করে বলেন, ” বিজেপি এই লোকসভা ভোটে প্রতিটা কেন্দ্রে মদ খাওয়ার জন্য টাকা বিলিয়েছে। মোট ৪০ কোটি টাকা খরচ করেছে বিজেপি।” তবে বিজেপি-কে তীব্র আক্রমণ করলেও, দলের নেতা-কর্মী-সমর্থকদের আরও বিনয়ী হতে আবেদন জানান অভিষেক। অভিষেক জানিয়েছেন, মানুষ বিপুল ভোটে জয়ী করে তাঁদের আশীর্বাদ করেছেন। মানুষের সেই সমর্থনকে মনের মণিকোঠায় রেখে আরও নম্র এবং বিনম্রী হতে হবে সকলকে। তৃণমূলে আত্মতুষ্টির কোনও জায়গা নেই বলে মন্তব্য করেন অভিষেক।

- Advertisement -spot_img
Kolkata24x7 Team
Kolkata24x7 Teamhttps://kolkata24x7.in
আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img