HomeKolkata Cityহুগলীর ওমেনস কলেজে ছাত্রীর সঙ্গে ভয়ঙ্কর কাণ্ড অধ্যাপকের! আজব সাফাই অধ্যক্ষার

হুগলীর ওমেনস কলেজে ছাত্রীর সঙ্গে ভয়ঙ্কর কাণ্ড অধ্যাপকের! আজব সাফাই অধ্যক্ষার

কলেজের অধ্যাপকের বিরুদ্ধে এক ছাত্রীর বিস্ফোরক অভিযোগ। তবুও সেই অভিযোগে সাড়া দিতে নারাজ মহিলা কলেজের অধ্যক্ষার। ছাত্রীর অভিযোগ, ওই কলেজের এক অধ্যাপক তাঁর প্রতি অশালীন আচরণ করেছেন। এই বিষয়ে কলেজের অধ্যক্ষার কাছে অভিযোগ জানালেন তিনি ওই অধ্যাপকের ক্লাস না করার নিদান দিয়েই ক্ষান্ত থাকেন। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

ছাত্রীর পরিবারের অভিযোগ, এই বিষয়ে অভিযুক্ত অধ্যাপকের বিরুদ্ধে কী পদক্ষেপ করা হয়েছে সেই বিষয়ে কলেজে জানতে গেলে কলেজের অধ্যক্ষা বলেন, আপাতত ছাত্রীকে ওই অধ্যাপকের ক্লাস না করতে। এতেই ক্ষুব্ধ হয়ে ওঠে নির্যাতিতার পরিবার। ছাত্রীর মায়ের দাবি, ওই বিষয়ের ক্লাস করতে না পারলে ক্ষতি হবে তাঁর মেয়ের। তাঁরা চেয়েছিলেন অধ্যাপককে সরিয়ে দেওয়া হোক। অথচ কলেজ কর্তৃপক্ষ অভিযুক্ত অধ্যাপকের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি।

   

শুধু তাই নয় , ওই নির্যাতিতা ছাত্রীর মায়ের অভিযোগের ভিত্তিতে জানা যায় ওই অভিযুক্ত অধ্যাপক তাঁর মেয়েকে শ্লীলতাহানি করার চেষ্টা করেন। তাঁকে নাকি নোংরা ভাষায় অশালীন ইঙ্গিত দেওয়া হয়। এই বিষয়ে সংবাদমাধ্যমে চুঁচুড়ার বিধায়ক তথা কলেজের গভর্নিং বডির সভাপতি অসিত মজুমদার বলেন, “ঘটনাটি শোনার পর তড়িঘড়ি জিবি মিটিং ডাকা হয়েছিল। আমরা বিষয়টি বিকাশ ভবনে চিঠি লিখে জানিয়েছি। বিকাশ ভবন যা বলবে সেটাই হবে।

আবার অন্যদিকে, কলেজের অধ্যক্ষা সীমা বন্দ্যোপাধ্যায় বলেন,”দু’টি ছাত্রী চিঠি দিয়ে জানিয়েছিল। ঘটনা কলেজে হয়নি। সমস্ত বিষয়টি বিকাশ ভবনে জানানো হয়েছে। বিকাশ ভবন থেকে এ বিষয়টি কলেজের গভর্নিং বডির সিদ্ধান্ত অনুযায়ী বেশ কিছু পর্যায়ে খতিয়ে দেখে তবে মীমাংসা করার নির্দেশ দেওয়া হয়েছে।” তবে এই ঘটনা নিয়ে হুগলী ওমেনস কলেজের ভিতরের শুরু হয়েছে বিতর্ক।

Kolkata24x7 Team
Kolkata24x7 Teamhttps://kolkata24x7.in
আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

এই সংক্রান্ত আরও খবরর

এই বিভাগের আরও খবর