বৌদি মত্ত লীলাখেলায়! প্রেমিকার স্বামীকে ডেকে ভয়ঙ্কর কাণ্ড ঘটাল প্রেমিক

কর্মসূত্রে স্বামী বাড়ির বাইরে থাকেন প্রায় এক সপ্তাহ। আর এই একাকীত্ব থেকেই এক প্রতিবেশী যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন ওই মধ্যবয়সী বৌদি। প্রেমের লীলাখেলা বেশ চললেও ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
extra material

কর্মসূত্রে স্বামী বাড়ির বাইরে থাকেন প্রায় এক সপ্তাহ। আর এই একাকীত্ব থেকেই এক প্রতিবেশী যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন ওই মধ্যবয়সী বৌদি। প্রেমের লীলাখেলা বেশ চললেও ওই বৌদির বাড়িতে মাঝেমধ্যেই লেগে থাকত অশান্তি। বৌদির স্বামী তাঁদের এই পরকীয়ার সম্পর্ক জেনে ফেলায় প্রায়ই গণ্ডগোলের জেরে তিনি বাড়ি ফিরতেন না বলে দাবি করেছে প্রতিবেশীদের একাংশ। কিন্তু শেষমেষ পরিণতি ঘটল আরও ভয়াবহ। জামাইষষ্ঠীর দিন খাওয়ানোর নাম করে বৌদির স্বামীকে খুন করল প্রেমিক। ঘটনাটি ঘটেছে হুগলির বৈদ্যবাটিতে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাওড়ার মাকড়দহের বাসিন্দা বছর চুয়াল্লিশের দীপঙ্কর কুণ্ডু গত আড়াই বছর ধরে হুগলির বৈদ্যবাটির ১৩ নম্বর ওয়ার্ডের মানিক ঘোষের বাগান এলাকায় স্ত্রী এবং পুত্রকে নিয়ে ভাড়া থাকতেন। একটি নিরাপত্তা সংস্থায় কর্মরত ছিলেন দীপঙ্কর। তাই রোজ বাড়ি ফিরতে পারতেন না। তবে, সপ্তাহান্তে বাড়ি ফিরতেন দীপঙ্কর। তাঁর পরিবারের অভিযোগের ভিত্তিতে জানা গিয়েছে যে, স্বামী-স্ত্রীর এর মধ্যে প্রায়শই অশান্তি লেগে থাকত। তাঁদের আরও অভিযোগ যে দীপঙ্করকে কুপিয়ে খুন করা হয়েছে।

   

আরও জানা গিয়েছে যে এক নির্জন জায়গা থেকে তাঁর দেহ উদ্ধার করে স্থানীয় বাসিন্দা এবং পুলিশ। যদিও তাঁর দেহে তখনও প্রাণ ছিল। শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পরে তাঁকে কলকাতার আরজি কর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরে ওই হাসপাতালেই মৃত্যু হয় যুবকের। মৃতের স্ত্রী জ্যোতি কুণ্ডুকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত প্রেমিকে খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google