দুয়ারে শীত! হাওয়া বদল নিয়ে বড় আপডেট দিল আবহাওয়া দফতর

কলকাতা: শীতের হালকা পরশ গায়ে মেখে দিন শুরু করল শহর কলকাতা৷ সপ্তাহের প্রথম দিন বেশ শীত শীত ভাব৷ এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস৷ যা স্বাভাবিকের ...

By Moumita Biswas

Published:

Updated:

Follow Us
Kolkata weather update

কলকাতা: শীতের হালকা পরশ গায়ে মেখে দিন শুরু করল শহর কলকাতা৷ সপ্তাহের প্রথম দিন বেশ শীত শীত ভাব৷ এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস৷ যা স্বাভাবিকের থেকে ০.৯ ডিগ্রি কম ৷ রাজ্যে আরও পারদ পতনের ইঙ্গিত মিলেছে৷ কারণ আগামীকালের পর পশ্চিমী ঝঞ্ঝার পশ্চিমে চলে যাবে পশ্চিমবাংলা৷ পশ্চিমী ঝঞ্ঝার পূর্বদিকে থাকলে তাপমাত্রা বাড়ত৷ পশ্চিমে থাকলে তাপমাত্রা কমে৷ (Kolkata weather update)

বঙ্গোপসাগরের সৃষ্ট জোড়া নিম্নচাপ Kolkata weather update

তবে বঙ্গোপসাগরের সৃষ্ট জোড়া নিম্নচাপ শীতের পথে কিছুটা বাধ সাধছে৷ এই নিম্নচাপের প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে ঢুকতে শুরু করবে৷ ফলে আজ, সোমবার থেকেই বেশ কিছু জেলায় ঝিরঝিরে বৃষ্টি শুরু হবে৷ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রাও বৃদ্ধি পাবে৷ তবে বাংলার উপকূল থেকে নিম্নচাপের অবস্থান অনেকটা দূরে থাকায় এর গভীর কোনও প্রভাব রাজ্যের উপর পড়বে না৷ 

   

দার্জিংলিং-এ তুষারপাত

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, আগামী ১১ ডিসেম্বর থেকে দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে৷ ফলে সময় মতোই ফিল্ডে নেমে পড়বে শীত৷  উত্তরবঙ্গেও শুরু হবে ধুন্ধুমার ব্যাটিং৷  দার্জিংলিং-এ তুষারপাতের সম্ভাবনাও রয়েছে৷ 

জাঁকিয়ে শীত কবে? Kolkata weather update

এদিকে, রাজ্যের পশ্চিমের জেলাগুলিতেও পারদ পতন শুরু হয়ে গিয়েছে৷ পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৯.৫ ডিগ্রি সেলসিয়াসে। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে এখনই জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই৷ বরং উত্তরবঙ্গের পাঁচ জেলা এবং দক্ষিণবঙ্গের নয় জেলায় হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ প্রায় সব জেলাতেই আকাশ মেঘলা থাকবে৷ 

কোথায় নিম্নচাপের অবস্থান Kolkata weather update

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা জানিয়েছেন,‘‘দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ক্ষেত্র তৈরি হয়েছে। এটি আপাতত ইণ্ডিয়ান-ইকুয়েডর সাগরের কাছে অবস্থান করছে। এই নিম্নচাপ ক্ষেত্রের ঘূর্ণাবর্তটি সমুদ্র পৃষ্ঠের উফরে ৫.৮ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে। তবে এই নিম্নচাপ ক্ষেত্রটি রাজ্যের উপরকূল থেকে অনেক দূরে পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। আগামী ২৪ ঘণ্টায় এটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। ১১ তারিখ এই নিম্নচাপটি শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুতে পৌঁছবে৷’’ তিনি আরও জানান,‘‘পশ্চিম হিমালয়ে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে। যা পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। এই দুই বায়ুর প্রভাবে আবহাওয়ায় বদল আসবে৷ প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকে৷ বাড়বে তাপমাত্রা৷’’ 

 

West Bengal: Kolkata experiences a cool start to the week with a minimum temperature of 15.7°C. A western disturbance brings rain to several districts from Monday, though South Bengal’s temperatures may rise slightly. Impact on coastal regions remains minimal.

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google