বউবাজারের ছায়া সল্টলেকে, মোবাইল চোর সন্দেহে পিটিয়ে খুন যুবককে

বউবাজারের ছায়া এবার সল্টলেকে। মোবাইল চোর সন্দেহের বশে পিটিয়ে খুন করা হল এক যুবককে। বউবাজারের পর এদিন সল্টলেকে পরপর দুদিন এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শহরে। পুলিশ সূত্রে জানা ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us

বউবাজারের ছায়া এবার সল্টলেকে। মোবাইল চোর সন্দেহের বশে পিটিয়ে খুন করা হল এক যুবককে। বউবাজারের পর এদিন সল্টলেকে পরপর দুদিন এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শহরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম প্রসেন মণ্ডল। বয়স মাত্র ২২। এদিন মোবাইল চের সন্দেহে আচমকাই তাঁকে ঘিরে ধরে কয়েকজন ব্যক্তি। তারপর বেধড়ক মারধরের ফলে মৃত্যু হয় তাঁর।  

পরে গুরুতর আহত অবস্থায় করুণাময়ী কাছে একটি হাসপাতালে ভর্তি নিয়ে গেলে মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে ইলেক্র্নিক কমপ্লেক্স থানার পুলিশ। 

   

গতকাল শুক্রবার বউবাজারের হস্টেলে মোবাইল চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু হয়েছে এক যুবকের।  হাত-পা বেঁধে ওই যুবককে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। মৃত ওই যুবকের নাম  ইরশাদ আলম। ওই ঘটনায় জড়িত থাকায় ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

 

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google