কলকাতায় অপহৃত ব্যবসায়ী, খুনের হুমকি দিয়ে দাবি মুক্তিপণ

ভর সন্ধ্যায় নিউমার্কেট থেকে ব্যবসায়ী অপহরণের ঘটনায় চাঞ্চল্য ছড়াল খাস কলকাতায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি ভর সন্ধ্যে বেলা নিউ মার্কেট এক ব্যবসায়ীকে অপরহণ করে তুলে নিয়ে যান ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

ভর সন্ধ্যায় নিউমার্কেট থেকে ব্যবসায়ী অপহরণের ঘটনায় চাঞ্চল্য ছড়াল খাস কলকাতায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি ভর সন্ধ্যে বেলা নিউ মার্কেট এক ব্যবসায়ীকে অপরহণ করে তুলে নিয়ে যান কয়েকজন দুষ্কৃতী। পরে কসবা সহ বিভিন্ন এলাকা ঘুরিয়ে তাঁকে নিয়ে যাওয়া হয় মুকুন্দপুরের একটি হোটেলে। তারপর ১২ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে ওই ব্যবসায়ীর পরিবারকে ফোন করে দুষ্কৃতীরা। দেওয়া হয় খুনের হুমকি। তারপর ব্যবসায়ীর পরিবার পুলিশের দ্বারস্থ হলে ব্যবসায়ীকে খুঁজতে তত্পরতা শুরু করে নিউমার্কেট থানার গুন্ডা দমন শাখা। পুলিশ তদন্তে নেমে প্রায় দেড় দিনের মাথায় গতকাল মুকুন্দপুরের একটি হোটেল থেকে উদ্ধার করে ওই ব্যবসায়ীকে। ঘটনায় আট জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অপহৃত ওই যুবকের একটি ভুয়ো কল সেন্টারের ব্যবসা ছিল। সেই ব্যবসা নিয়েও এর আগে পুলিশি সমস্যায় পড়তে হয়েছিল তাঁকে। তবে পুলিশি জেরায় অপহরনকারীরা জানায়, ওই ব্যবসায়ী যুবক জনৈক অপহরণকারীর থেকে ১৬ লক্ষ টাকা ধার নিয়েছিল। কিন্তু বারবার চাওয়া সত্বেও সেই টাকা ফেরত দিচ্ছিলেন না ওই যুবক। তখনই তাঁকে অপহরণ করে টাকা আদায়ের ফন্দী আটেঁ অপহরণকারীরা। তবে এই ঘটনায় আরও কেউ জড়িয়ে রয়েছে কি না তা জানতে ধৃতদের জেরা করছে পুলিশ।

   

 

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google