দক্ষিণবঙ্গে হাল্কা-মাঝারি বৃষ্টি, উত্তরে অতি ভারীর পূর্বাভাস, কতদিন চলবে দুর্যোগ?

কলকাতা: আলিপুর আবহাওয়া দফতর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য নতুন করে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে। আজ থেকে ১৪ অগাস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ...

By Moumita Biswas

Published:

Follow Us
Kolkata and Bengal rain forecast

কলকাতা: আলিপুর আবহাওয়া দফতর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য নতুন করে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে। আজ থেকে ১৪ অগাস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে এই সময়ে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস (Kolkata and Bengal rain forecast)।

অন্যদিকে, উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর মধ্যে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে ১৪ অগাস্ট পর্যন্ত। আজ থেকে ১২ অগাস্ট পর্যন্ত দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারের কিছু অঞ্চলেও ভারী বৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর।

   

কলকাতার তাপমাত্রা ও আবহাওয়ার চিত্র
শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় ৩১ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন প্রায় ২৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক ৯৫ শতাংশ ও ন্যূনতম ৮৫ শতাংশের কাছাকাছি থাকবে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উত্তরবঙ্গ—দুই অঞ্চলের তাপমাত্রাতেই আপাতত উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। ফলে বৃষ্টির দমকা হাওয়া ও আর্দ্রতার কারণে আকাশ বেশিরভাগ সময়ই মেঘলা থাকতে পারে।

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google