আইপিএলে আউট মুস্তাফিজুর, ইন ব্লেসিং, কেকেআরে যোগ দিচ্ছেন জিম্বাবোয়ের বোলার

মুম্বই: বাংলাদেশ ও ভারতের সম্পর্ক খাদের কিনারায় এসে দাঁড়ায়। আইপিএল (IPL 2026) থেকে বাদ দেওয়া হয় মুস্তাফিজুর রহমানকে। যা নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে এক চিত্রনাট্যের মতো পরিস্থিতি ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
kkr-signs-blessing-muzarabani-replaces-mustafizur-rahman-IPL 2026

মুম্বই: বাংলাদেশ ও ভারতের সম্পর্ক খাদের কিনারায় এসে দাঁড়ায়। আইপিএল (IPL 2026) থেকে বাদ দেওয়া হয় মুস্তাফিজুর রহমানকে। যা নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে এক চিত্রনাট্যের মতো পরিস্থিতি তৈরি করে বাংলাদেশ-পাকিস্তান। নিরাপত্তার অভিযোগ তুলে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না আসার প্রতিবাদে আইসিসির কাছে ঘাড় ধাক্কা খায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মুস্তাফিজুর রহমানের বদলি হিসেবে জিম্বাবোয়ের বোলার ব্লেসিং মুজারাবানি যোগ দিচ্ছেন কেকেআরে।

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে অনবদ্য পারফর্ম করেন জিম্বাবোয়ের বোলার ব্লেসিং মুজারাবানি। ১৩ টি উইকেট নিয়েছেন তিনি। ৬ ফুট ৮ ইঞ্চি উচ্চতার ডানহাতি পেসার। তাঁর বাউন্সার যথেষ্ট বিপজ্জনক। বলাই বাহুল্য, তাঁর বাউন্সারে ভয় পেতে বাধ্য প্রতিপক্ষ দলের ব্যাটাররা। ব্লেসিং মুজারাবানিকে দলে নিয়ে যে নাইটদের পেসিং বিভাগ শক্তিশালী হল, তা আর বলার অপেক্ষা রাখে না। মুস্তাফিজুরকে ৯.২ কোটি টাকা দিয়ে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু ব্লেসিং মুজারাবানিকে বেস প্রাইজেই দলে নিয়েছে কিং খানের দল।

   

এখনও পর্যন্ত ৮০ টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ব্লেসিং মুজারাবানি। তাঁর ঝুলিতে রয়েছে ৯০ টি উইকেট। গড় ২১। সেরা বোলিং মাত্র ৮ রান দিয়ে ৩ টি উইকেট তুলে নেওয়া। পাকিস্তান সুপার লিগে খেলার কথা ছিল ব্লেসিং মুজারাবানির। কিন্তু আইপিএলে কেকেআরের থেকে ডাক পেতেই পাকিস্তান সুপার লিগকে বাই বাই জানিয়ে দেন তিনি। আগামী মঙ্গলবার কলকাতায় আসছেন ব্লেসিং মুজারাবানি। এরপরই নাইট শিবিরে যোগ দিয়ে অনুশীলন শুরু করে দেবেন। উল্লেখ্য, আগামী ২৮ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএলের ১৯তম সংস্করণ। ইতিমধ্যেই প্রথম পর্বের সূচি ঘোষণা করা হয়েছে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google