ডুরান্ড কাপ থেকে এবার নাম প্রত্যাহার করল কেরালা

এবারের ট্রান্সফার উইন্ডো খোলার পর থেকেই সক্রিয়তা দেখাতে শুরু করেছে দেশের ক্লাব গুলি। ইন্ডিয়ান সুপার লিগ হোক কিংবা আইলিগ। প্রথম সারির প্রায় প্রত্যেকটি দলই শুরু করে দিয়েছে ঘর ...

By Sayan Sengupta

Published:

Follow Us
Kerala Blasters Fans girl

এবারের ট্রান্সফার উইন্ডো খোলার পর থেকেই সক্রিয়তা দেখাতে শুরু করেছে দেশের ক্লাব গুলি। ইন্ডিয়ান সুপার লিগ হোক কিংবা আইলিগ। প্রথম সারির প্রায় প্রত্যেকটি দলই শুরু করে দিয়েছে ঘর গোছানোর কাজ। দেশীয় প্রতিভার পাশাপাশি একাধিক হাইপ্রোফাইল বিদেশি ফুটবলারদের দিকে নজর রয়েছে সকলের। নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলোয়াড়দের চূড়ান্ত করতে মরিয়া প্রত্যেকে। এক্ষেত্রে মাঝে মধ্যেই উঠে আসতে শুরু করেছিল দক্ষিণের শক্তিশালী ফুটবল দল কেরালা ব্লাস্টার্সের (Kerala Blasters) নাম। তবে শুধুমাত্র নয়া ফুটবলার চূড়ান্ত করাই নয়। দলের বেশকিছু ফুটবলারদের সঙ্গে নিয়েই নতুন সিজন শুরু করার পরিকল্পনা রয়েছে কেরালার।

যারফলে সব ঠিকঠাক থাকলে নয়া মরসুমে ও দলে দেখা যেতে চলেছে আদ্রিয়ান লুনা থেকে শুরু করে নোয়া সাদাউ, জেসুস জেমিনেজ এবং ডুসান ল্যাগেটরের মতো হাইপ্রোফাইল ফুটবলারদের। তবে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএল আয়োজিত হওয়া নিয়ে রয়ে গিয়েছে ব্যাপক ধোঁয়াশা। যা নিঃসন্দেহে চিন্তায় ফেলে দিয়েছে সকলকে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এবার আসন্ন ডুরান্ড কাপ খেলা নিয়ে ও ব্যাপক ধোঁয়াশা দেখা দিয়েছিল অধিকাংশ ফুটবল দলের। পূর্বেই এই ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ না করার কথা জানিয়ে দিয়েছিল ছয়টি ক্লাব।

   

যাদের মধ্যে ছিল এফসি গোয়া থেকে শুরু করে বেঙ্গালুরু এফসি, চেন্নাইয়িন, ওডিশা, মুম্বাই সিটি এফসির মতো দল গুলি। এবার সেই তালিকায় যুক্ত হল কেরালা ব্লাস্টার্সের নাম। গত শুক্রবার একটি লিখিত দরখাস্তের মধ্যে দিয়েই এই টুর্নামেন্ট থেকে নাম তুলে নেওয়ার কথা জানিয়ে দেওয়া হয় তাঁদের তরফে। যারফলে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগে অংশগ্রহণকারী দক্ষিণের দুই শক্তিশালী ফুটবল দলের কেউ অংশ নিচ্ছে না এই ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্টে। যা নিঃসন্দেহে ম্লান করে দিতে পারে টুর্নামেন্টের জৌলুস।

তবে শুধুমাত্র এই দল গুলি নয়। শোনা যাচ্ছে আসন্ন ডুরান্ড কাপ টুর্নামেন্টে হয়তো অংশ নেবে না কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা মোহনবাগান সুপার জায়ান্ট। যদিও সেটা এখনও স্পষ্ট নয়।

ভিডিও নিউজ দেখুন

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google