ISL: ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে কেরালা ব্লাস্টার্স বনাম নর্থইস্ট ইউনাইটেড

আইএসএলে আজ (১৫ এপ্রিল) কেরালা ব্লাস্টার্স এফসি বনাম নর্থইস্ট ইউনাইটেড এফসি। কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে এই মরসুমে নিজেদের অবস্থার উন্নতি ঘটাতে মুখোমুখি হবে টেবিলের তলানিতে থাকা দুই দল। ...

By Sandipa Nandy

Published:

Follow Us
kerala-blasters-vs-northeast-united-isl-match-preview-kochi-april-15

আইএসএলে আজ (১৫ এপ্রিল) কেরালা ব্লাস্টার্স এফসি বনাম নর্থইস্ট ইউনাইটেড এফসি। কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে এই মরসুমে নিজেদের অবস্থার উন্নতি ঘটাতে মুখোমুখি হবে টেবিলের তলানিতে থাকা দুই দল। ম্যাচ শুরুর সময় সন্ধ্যে ৭:৩০ মিনিটে।

এই মুহূর্তে ৬ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলের দশম স্থানে রয়েছে নর্থইস্ট ইউনাইটেড এফসি। অন্যদিকে ৪ পয়েন্টে ১৩তম স্থানে রয়েছে কেরালা ব্লাস্টার্স। উভয় দলই এই মরসুমে মাত্র একটি করে জয় পেয়েছে। দুই দলের অবস্থাই শোচনীয়।

   

কেরালার এই হতাশাজনক শুরুর পরেও গত ম্যাচে বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে ২-১ গোলের জয়ের পর দলে নতুন প্রাণ সঞ্চার করেছেন কোচ অ্যাশলি ওয়েস্টউড। এই সাফল্য সাথে নিয়ে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে এই টুর্নামেন্টে ঘুরে দাঁড়াতে চাইবে অ্যাশলির দল।

রেকর্ড অনুযায়ী, মোট ২৪বার মুখোমুখি হয়েছে এই দুই দল। যার মধ্যে ৯বার জয়ী কেরালা ব্লাস্টার্স এবং ৬বার জয়ী নর্থইস্ট ইউনাইটেড। তাছাড়া অমীমাংসিত ম্যাচ হয়েছে ৯বার।

কেরালা ব্লাস্টার্স সম্ভাব্য একাদশ (৪-৩-৩):
আরশ (গোলরক্ষক); নওচা সিং, বিকাশ ইউমনাম, এনদিয়ায়ে ফাল্লু, মোহাম্মদ সাহিফ; ফ্রেডি, মাতিয়াস হার্নান্দেস, এবিন্দাস, ড্যানিশ ফারুক; ভিক্টর বার্টেমউ, ফ্রান্সিসকো ফিউইল্লাসিয়ার।

নর্থইস্ট ইউনাইটেড এফসি সম্ভাব্য একাদশ (৪-৪-২)
গুরমিত সিং (গোলরক্ষক); সামতে, জাবাকো, দিনেশ সিং, বেকে ওরাম; জিথিন এমএস, ম্যাকার্টন, মায়াক্কান্নান, জাইরো সাম্পেইরো; অ্যান্ডি, পার্থিব গগৈ।

ঘরের মাঠের রেকর্ড এবং নতুন নেতৃত্বের অধীনে উন্নত ফর্মের সুবিধার কারণে কেরালা কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছে। তবুও এটি একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচ হবে বলেই আশা করা হচ্ছে। যেখানে উভয় দলই এই প্রতিযোগিতায় ঘুরে দাঁড়ানোর জন্য মরিয়া হয়ে লড়বে।

ভিডিও নিউজ দেখুন

Sandipa Nandy

Sandipa Nandy is a journalism graduate with an M.A. in Journalism and Mass Communication. She has a keen interest in sports journalism and covers the latest updates, match analyses, and trending stories from the world of sports with clarity and accuracy.

Follow on Google