টানটান লড়াইয়ে ১-১ ড্র, পয়েন্ট ভাগ করে নিল ব্লাস্টার্স-নর্থইস্ট

ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচে ঘরের মাঠে কেরালা ব্লাস্টার্স এফসি আজ মুখোমুখি হয়েছিল নর্থইস্ট ইউনাইটেড এফসি-এর। ঘরের মাঠে এই ম্যাচটিও জিততে পারেনি কেরালা ব্লাস্টার্স। ম্যাচটি ড্র হয়েছে এবং উভয় ...

By Sandipa Nandy

Published:

Follow Us
kerala-blasters-vs-northeast-united-isl-match-draw-1-1-points-shared

ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচে ঘরের মাঠে কেরালা ব্লাস্টার্স এফসি আজ মুখোমুখি হয়েছিল নর্থইস্ট ইউনাইটেড এফসি-এর। ঘরের মাঠে এই ম্যাচটিও জিততে পারেনি কেরালা ব্লাস্টার্স। ম্যাচটি ড্র হয়েছে এবং উভয় দলই ১পয়েন্ট করে পেয়েছে।

মানরক্ষার এই ম্যাচের স্কোর ১-১। তবে কেরালার একমাত্র গোলটি নিজের দলের কোনো ফুটবলারের দ্বারা আসেনি। এসেছে নর্থইস্ট ইউনাইটেডের অ্যান্ডির একটি  গোলে। ৪২তম মিনিটে এই আত্মঘাতী গোল ব্লাস্টার্সকে এগিয়ে দেয়। সেই সুযোগকে কাজে লাগিয়ে অপর একটি গোল করতেও পারেনি ব্লাস্টার্স।

   

নিজের দলের প্লেয়ারের ভুলে দ্বিতীয়ার্ধে আরও চাপ বাড়ে নর্থইস্ট ইউনাইটেড শিবিরে। অনেক চেষ্টার পর ম্যাচের শেষ মুহূর্তে ৮৭তম মিনিটে লালরিনজুয়ালা লালবিয়াকনিয়া নর্থইস্ট ইউনাইটেডের হয়ে একটি সমতাসূচক গোল করেন। ম্যাচটি এরপর ড্র হয় এবং লালবিয়াকনিয়ার অবদানে এক পয়েন্ট পায় নর্থইস্ট।

এদিন ৫৭% বল নিজের দখলে রাখে নর্থইস্ট-এর খেলোয়াড়রা। আর ৪৩% বল নিজের দখলে রাখে কেরালা ব্লাস্টার্স। মোট ৮টি শট নিয়েছিল কেরালা। যার মধ্যে মাত্র একটি ছিল লক্ষ্যে তবু তার থেকেও গোল আসেনি। উল্টোদিকে মোট ১৪টি শট নেয় নর্থইস্ট। যার মধ্যে ২টি ছিল টার্গেটে।

কেরালা ব্লাস্টার্স নিজেদের ঘরের মাঠে সমর্থকদের উচ্ছ্বাসকে কাজে লাগাতে চাইলেও নর্থইস্ট ইউনাইটেডের সংগঠিত রক্ষণভাগ তাদের বারবার আটকে দেয়।আজকের এই অমীমাংসিত ম্যাচের পর লিগ টেবিলে একই জায়গায় রয়েছে দুই দল। কেরালা ব্লাস্টার্স ১৩তম স্থানে এবং নর্থইস্ট ইউনাইটেড এফসি ১০ নম্বরে।

ভিডিও নিউজ দেখুন

Sandipa Nandy

Sandipa Nandy is a journalism graduate with an M.A. in Journalism and Mass Communication. She has a keen interest in sports journalism and covers the latest updates, match analyses, and trending stories from the world of sports with clarity and accuracy.

Follow on Google