Ivan Vukomanovic: কেরালা ব্লাস্টার্স কোচের মুখে বিশেষ একজনের নাম

শাস্তির মেয়াদ শেষ করে দীর্ঘ দিন পর ডাগ আউটে ফিরেছিলেন কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters) কোচ Ivan Vukomanovic। তাকে খোলা মনে স্বাগত জানিয়েছেন ক্লাবের সমর্থকরা। কোচের প্রত্যাবর্তনের সন্ধ্যায় ওড়িশা ...

By Rana Das

Published:

Follow Us
Ivan Vukomanovic

শাস্তির মেয়াদ শেষ করে দীর্ঘ দিন পর ডাগ আউটে ফিরেছিলেন কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters) কোচ Ivan Vukomanovic। তাকে খোলা মনে স্বাগত জানিয়েছেন ক্লাবের সমর্থকরা। কোচের প্রত্যাবর্তনের সন্ধ্যায় ওড়িশা এফসির বিরুদ্ধে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছে ব্লাস্টার্স। ম্যাচের পর আবেগ ধরে রাখতে পারেননি ইভান। সাংবাদিক সম্মেলনে দলের এক ফুটবলারের কথা বলেছেন আলাদা করে।

আর্থিক সমস্যার মধ্যে চলতি মরসুমের দল সাজিয়েছে কেরালা ব্লাস্টার্স। তার ওপর ম্যাচে পূর্ণ শক্তির দল হাতে পাননি কোচ। কিন্তু তাতে কি, কোচ নিজে মাঠে উপস্থিত ছিলেন। সেটাই বাড়তি উৎসাহ যুগিয়েছে ফুটবলারদের মধ্যে। শুক্রবার ওড়িশা এফসির বিরুদ্ধে প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর ২-১ গোলে জিতেছে কেরালা ব্লাস্টার্স। যারপরনাই খুশি Ivan Vukomanovic।

   

ম্যাচের পর তিনি বলেছেন, “প্রথমার্ধেও আমরা বেশ কিছু সুযোগ তৈরি করেছিলাম। কিন্তু আমি মনে করি প্রথমার্ধে ছেলেদের খেলায় বেশ কিছু ত্রুটি ছিল। বিরতির পর আমাদের খেলা অনেক পরিণত হয়েছে। বিরতির পর আমরা ম্যাচে ফিরে আসতে সক্ষম হই।”

গোলরক্ষক সচিন সুরেশ না থাকলে ইভানরা এই জয় পেতেন কি না বলা মুশকিল। পেনাল্টি সেভ ও সঙ্গে সঙ্গে নেওয়া ফিরতি বল তালুবন্দি করে দলের নিশ্চিত পতন রোধ করেছেন তিনি। তরুণ কিপারের প্রশংসা করে ব্লাস্টার্স কোচ বলেছেন, “ওই পেনাল্টি আমাদের মানসিকভাবে বাড়তি উৎসাহ যুগিয়েছে। সচিনের এই প্রয়াসের প্রশংসা না করে উপায় নেই। পেনাল্টি সেভ করার পরেই আবার শট রুখে দেওয়া মুখের কথা নয়।”

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google