কেরালার কাছে এবার পরাজিত জামশেদপুর, বাড়তি অ্যাডভান্টেজ লাল-হলুদের?

সায়ন সেনগুপ্ত, কলকাতা: গত সিজনে দেশের প্রথম ডিভিশন লিগে দাপটের সাথে খেললেও চূড়ান্ত সাফল্য পায়নি জামশেদপুর। ছিটকে যেতে হয়েছিল নক আউট থেকেই। সেই হতাশা কাটিয়ে এবারের এই আইএসএলে ...

By Sayan Sengupta

Published:

Follow Us
kerala-blasters-beat-jamshedpur-fc

সায়ন সেনগুপ্ত, কলকাতা: গত সিজনে দেশের প্রথম ডিভিশন লিগে দাপটের সাথে খেললেও চূড়ান্ত সাফল্য পায়নি জামশেদপুর। ছিটকে যেতে হয়েছিল নক আউট থেকেই। সেই হতাশা কাটিয়ে এবারের এই আইএসএলে চূড়ান্ত সাফল্য পেতে বদ্ধপরিকর ছিল দেশের ইস্পাত নগরীর এই দল। সেইমতো দলের দায়িত্ব দেওয়া হয় ব্রিটিশ কোচ ওয়েন কোয়েলকে। গত মরসুম পর্যন্ত চেন্নাইয়িন এফসির দায়িত্বে থাকলেও এবার তাঁর উপর ভরসা রেখেছে জামশেদপুর। বলাবাহুল্য, প্রথম ম্যাচেই তাঁরা পরাজিত করেছিল ময়দানের তৃতীয় প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাবকে।

তারপর পাঞ্জাব এবং ইস্টবেঙ্গল এবং ইন্টার কাশী ম্যাচে ও বজায় ছিল সেই ছন্দ। তবে আটকে যেতে হয়েছিল নর্থইস্ট ইউনাইটেডের কাছে। যদিও সেই ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে খুব একটা সমস্যা হয়নি। যারফলে অনায়াসেই তাঁরা ফিরে এসেছিল চ্যাম্পিয়নশিপের দৌড়ে। তারপর আজ অ্যাওয়ে ম্যাচে তাঁদের খেলতে হয়েছিল অ্যাশলি ওয়েস্টউডের কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে। বেশ কিছুক্ষণ আগেই শেষ হয়েছে সেই ম্যাচ। যেখানে শেষ পর্যন্ত ২-০ গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে দক্ষিণের এই শক্তিশালী দলটি।

   

আজ গোল পেয়েছেন নিহাল সুদেশ এবং ভিবিন মহানন। এদিন ম্যাচের প্রথম কোয়ার্টারেই গোলের মুখ খুলে ফেলেছিল কেরালা ব্লাস্টার্স। ১২ মিনিটের মাথায় নিহালের গোল যথেষ্ট চাপে ফেলে দিয়েছিল জামশেদপুর এফসিকে। তারপর যদিও বেশ কয়েকবার প্রতিপক্ষের রক্ষণে ঢুকে পড়েছিলেন জামশেদপুরের ফুটবলাররা। কিন্ত গোল আসেনি। অন্যদিকে, ৩৬ মিনিটের মাথায় দলের হয়ে দ্বিতীয় গোল করে যান ভিবিন। প্রথমার্ধের শেষে ২-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় কেরালা। দ্বিতীয়ার্ধে বেশকিছু সুযোগ এসেছিল জামশেদপুরের কাছে।

কিন্তু আজ গোলের মুখ খোলা সম্ভব হয়নি তাঁদের পক্ষে। যারফলে ৯ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ষষ্ঠ স্থানে থাকল ওয়েন কোয়েলের জামশেদপুর এফসি। যেটা নিঃসন্দেহে কিছুটা হলেও অ্যাডভান্টেজ দেবে ময়দানের দুই প্রধান তথা ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্টকে।

ভিডিও নিউজ দেখুন

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google