জল-কাদাকে থোরাই ‘কেয়ার’! বাজারে আসছে কাওয়াসাকির এই দুর্ধর্ষ বাইক

দীপাবলির আগে রাস্তার খানাখন্দ পরোয়া না করে এগিয়ে চলার জন্য ভারতের বাজারে একটি নতুন মোটরসাইকেল উন্মোচন করল কাওয়াসাকি (Kawasaki)। মডেলটির নাম Kawasaki KLX 230। এটি একটি ডুয়েল স্পোর্ট ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Kawasaki KLX 230 S unveiled

দীপাবলির আগে রাস্তার খানাখন্দ পরোয়া না করে এগিয়ে চলার জন্য ভারতের বাজারে একটি নতুন মোটরসাইকেল উন্মোচন করল কাওয়াসাকি (Kawasaki)। মডেলটির নাম Kawasaki KLX 230। এটি একটি ডুয়েল স্পোর্ট বাইক। বিগত কয়েকদিনে একাধিকবার এর টেস্টিং চালাতে দেখা গিয়েছে। এতে ব্যবহার করা হয়েছে বেশকিছু দেশীয় সরঞ্জাম। সংস্থা বর্তমানে ৫,০০০ টাকার বিনিময়ে বাইকটির বুকিং নিচ্ছে। এবছর ডিসেম্বরে অনুষ্ঠিত হতে চলা ইন্ডিয়া বাইক উইক ২০২৪-এ এটি লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। তখনই এর দাম ঘোষণা করা হবে।

ডিজাইনের দিক থেকে Kawasaki KLX 230 S বিশেষ শ্রেণীর ক্রেতাদের চাহিদা পূরণ করতে যে হাজির হচ্ছে, তা আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। অফ-রোডিংয়ের জন্য এটি আদর্শ। এতে রয়েছে নূন্যতম বডি প্যানেল। অর্থাৎ অফ-রোডিংয়ের মুহূর্তে বাইকটি পরে গেলেও এর ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা খুবই কম। এতে দেওয়া হয়েছে কাউল দ্বারা আবৃত একটি ছোট হেডলাইট, হাই-সেট মাডগার্ড, একটি ছোট ফুয়েল ট্যাঙ্ক এবং মোটা টেল। মাটি থেকে এর সিটের উচ্চতা ৮৮০ মিমি।

   

Kawasaki KLX 230 S-এর ২৩৩ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড ইঞ্জিন থেকে ৮,০০০ আরপিএম গতিতে সর্বোচ্চ ১৮.১ বিএইচপি শক্তি এবং ৬,৪০০ আরপিএম গতিতে ১৮.৩ এনএম টর্ক পাওয়া যাবে। মোটরের সঙ্গে থাকছে ৬ গতির গিয়ারবক্স। বাজারে এর সঙ্গে টক্কর নিতে রয়েছে Hero Xpulse 200 4V। 

দীপাবলির আগেই আত্মপ্রকাশ করল নতুন পালসার, রয়েছে ব্লুটুথ কানেকশন

KLX 230 S-এ উপস্থিত হাইসেট ফ্রন্ট ফেন্ডার ও এগজস্ট, ফ্ল্যাট মোটোক্রস স্টাইল সিট, সুইচেবল এবিএস এবং ব্লুটুথ কানেক্টিভিটি যুক্ত ফুল ডিজিটাল ডিসপ্লে। বাইকটি একটি পেরিমিটার স্টিল ফ্রেমের উপর ভিত্তি করে আসবে। থাকছে বৃহত্তর সিট এবং দীর্ঘতর ট্রাভেল সহ সাসপেনশন সেটআপ। ২১-১৮ ইঞ্চি স্পোক হুইল এবং ডুয়েল পারপাস টায়ারে দাপিয়ে বেড়াবে এটি। দু’চাকাতেই থাকছে সিঙ্গেল ডিস্ক ব্রেক। লাইম গ্রিন ও ব্যাটেল গ্রে কালারে হাজির হবে। বাইকটির দাম ৩ লক্ষ টাকার সামান্য বেশি ধার্য করা হতে পারে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google