Katrina -Salman: ‘মন কষাকষি’ ছেড়ে ফের ক্যাট-সল্লুর রোমান্স

“জিস মহব্বত মে দিওয়ানগি না হো, ভো মহব্বত হি নেহি”- এক থা টাইগার এর বিখ্যাত এই ডায়লগটি আজও জনপ্রিয় সলমান (Salman Khan) ভক্তদের মুখে মুখে। ২০১২ সালে মুক্তি ...

By Rana Das

Published:

Follow Us
Katrina with Salman khan

“জিস মহব্বত মে দিওয়ানগি না হো, ভো মহব্বত হি নেহি”- এক থা টাইগার এর বিখ্যাত এই ডায়লগটি আজও জনপ্রিয় সলমান (Salman Khan) ভক্তদের মুখে মুখে। ২০১২ সালে মুক্তি পাওয়া ‘এক থা টাইগার’ সফলতার চূড়াকে স্পর্শ করার পর আবার ২০১৭ সালে রিলিজ হয় এই সিনেমার দ্বিতীয় অধ্যায়, নাম ছিল “টাইগার জিন্দা হে”।

‘টাইগার জিন্দা হে’ও দর্শক মহলে রমরমিয়ে চলার পর প্রযোজকগণ আবার সিদ্ধান্ত নিয়েছে আসন্ন বছরে দীপাবলির সময় ‘টাইগার ৩’ রিলিজ করবে। আগের দুই সিনেমার প্রথা মেনেই এই সিনেমাতেও মুখ্য অভিনয় অভিনয় করতে চলেছে সলমন খান ও ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। অভিনেত্রী ইনস্টাগ্রাম একাউন্ট থেকে পোস্ট হওয়া এই সিনেমার প্রথম পোস্টার ইতিমধ্যেই দেখতে পাওয়া গেছে।

   

https://www.instagram.com/p/CjuQ6-fvGjT/?utm_source=ig_web_copy_link

দর্শকরা জানতে পারা মাত্রই বহুগুণ উৎসাহিত হয়ে উঠেছে আসন্ন সিনেমার ট্রেলার দেখবে বলে। অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে পোস্ট হওয়া এই পোস্টারটির লাইক পেরিয়েছে ৭ লক্ষ্যের গন্ডি। সম্ভবত, অভিনেত্রী বিয়ের পর এই সিনেমায় হবে তার প্রথম কাজ। আগে থেকেই অনুমান করা যাচ্ছে যে এই সিনেমা ছাড়াও সিনেমার এই জুটিকে নিয়ে হতে চলছে জোর সমালোচনা।

কেন না, অভিনেত্রী বিয়ে হবার কিছুদিন আগে পর্যন্ত সালমানের সাথে চলছিল প্রেমের জোর গুঞ্জন। এই সকল বিষয় নিয়েও এক আলাদা আলোচনা হতে পারে দর্শকদের মধ্যে। পরিচালকসহ প্রযোজক দলআগের দুইবারের মতন এইবারেও তারা বেশ আশাবাদী এই সিনেমাটি নিয়ে।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google