Jammu Kashmir: কাশ্মীরি পণ্ডিতকে গুলি করে হত্যা জঙ্গিদের

ফের রক্তাক্ত কাশ্মীরের (Jammu Kashmir) মাটি। জানা গিয়েছে, মঙ্গলবার জম্মু ও কাশ্মীরে আরও একটি টার্গেটেড কিলিং-এর শিকার হলেন সাধারণ মানুষ। মঙ্গলবার অজ্ঞাত পরিচয় জঙ্গিরা উপত্যকায় এক কাশ্মীরি পণ্ডিতকে ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us

ফের রক্তাক্ত কাশ্মীরের (Jammu Kashmir) মাটি। জানা গিয়েছে, মঙ্গলবার জম্মু ও কাশ্মীরে আরও একটি টার্গেটেড কিলিং-এর শিকার হলেন সাধারণ মানুষ। মঙ্গলবার অজ্ঞাত পরিচয় জঙ্গিরা উপত্যকায় এক কাশ্মীরি পণ্ডিতকে (Kashmiri Hindu) গুলি করে হত্যা করেছে।

দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানের (Sopian) ছোটিপোরা এলাকায় এই হামলার ঘটনা ঘটেছে। আপেল বাগানে ঘটে যাওয়া এই হামলায় আহত হয়েছেন মৃতের ভাই অপর এক ব্যক্তি।

   

কাশ্মীর জোন পুলিশ নিশ্চিত করেছে যে এই হামলায় লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া উভয় বেসামরিক নাগরিকই হিন্দু সম্প্রদায়ের সদস্য। জানানো হয়েছে, ‘শোপিয়ানের ছোটিপোরা এলাকায় একটি আপেল বাগানে জঙ্গিরা বেসামরিক নাগরিকদের ওপর গুলি চালায়। এতে একজন নিহত ও একজন আহত হয়। আহত ব্যক্তিকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এলাকা ঘিরে ফেলা হয়েছে। আরও বিস্তারিত জানা যাবে’।

মৃতের নাম সুনীল কুমার বলে খবর। পুলিশ জানিয়েছে, “সুনীল কুমার ঘটনাস্থলেই মারা যান এবং তার ভাই পীতাম্বর ওরফে পিন্টোকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এলাকাটি ঘিরে ফেলা হয়েছে এবং হত্যাকারীদের ধরার জন্য গ্রামে বাহিনী পাঠানো হয়েছে।”

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google