Kanchan mallick: এবার বলিউড ছবিতে কাঞ্চন মল্লিক! কিন্তু কোন ছবিতে?

চলতি বছরে শুরু থেকেই চর্চায় রয়েছেন অভিনেতা – বিধায়ক কাঞ্চন মল্লিক(Kanchan mallick)। তৃতীয় বিয়ে থেকে শুরু করে ভোট প্রচার এমনকি আরজি কর কাণ্ডে বেফাস মন্তবে বার বার কটাক্ষের ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
kanchan

চলতি বছরে শুরু থেকেই চর্চায় রয়েছেন অভিনেতা – বিধায়ক কাঞ্চন মল্লিক(Kanchan mallick)। তৃতীয় বিয়ে থেকে শুরু করে ভোট প্রচার এমনকি আরজি কর কাণ্ডে বেফাস মন্তবে বার বার কটাক্ষের শিকার হয়েছেন টলিউডের অন্যতম সিনিয়র অভিনেতা। ছোট পর্দা থেকে বড় পর্দায় কমেডিয়ান চরিত্রে অভিনয় করে মন জয় করে এসেছে সকলের। এবার বলিউডের একটি জনপ্রিয় ছবিতে দেখা যাবে কাঞ্চন মল্লিককে (Kanchan mallick)।

পঞ্চমীর বিশেষ দিনে সেই সুখবর অভিনেতা-বিধায়ক (Kanchan mallick)তার সমাজ মাধ্যমে ভাগ করে নিয়েছেন অনুরগীদের সঙ্গে। কি ভাবচ্ছেন কোন বলিউড ছবিতে দেখা যাবে? বলিউডে আসন্ন ছবি ভুল ভুলাইয়া ৩ (Bhool Bhulaiyaa 3) দেখা যাবে কাঞ্চন মল্লিককে। অভিনেতা এদিন সমাজ মাধ্যমে দুটি ছবি পোস্ট করে লেখেন,’আমি গত ৩৩ বছর ধরে বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করছি। এই ইন্ডাস্ট্রি আমায় অনেক কিছু দিয়েছে। অনেক সম্মান, খ্যাতি দিয়েছে। কিন্তু আমি যখনই অন্য ইন্ডাস্ট্রিতে যাই প্রথম দিনের মতোই ভয় করে।

   

কিন্তু সেখানে যাওয়ার পর দেখি বাংলা ইন্ডাস্ট্রির মতোই সেখানকার লোকজন আমায় গ্রহণ করে। আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ আমাকে মানুষের কাছের অভিনেতা, ঘরের অভিনেতা করে তোলার জন্য। আর আপনাদের কাছে কৃতজ্ঞ আমার মতো এমন একজন ক্ষুদ্র অভিনেতাকে এতদিন ধরে একই রকম ভাবে ভালোবাসা দেওয়ার জন্য। আমি এখনও আপনাদের থেকে আশীর্বাদ আর ভালোবাসা চাই।’

তিনি (Kanchan mallick)আরও লেখেন, ‘আমি আপনাদের আশীর্বাদ চাই আমার পরের কাজ ভুল ভুলাইয়া ৩ এর জন্য। আগামী দীপাবলিতে মুক্তি পাবে ছবিটা। আমি ভুল ভুলাইয়া ৩ ছবির গোটা টিমকে ধন্যবাদ জানাচ্ছি আমার সহযোগিতা করার জন্য, আমার সঙ্গে কাজ করার জন্য।’

উল্লেখ্য, হরর কমেডি ‘ভুল ভুলাইয়া ৩’(Bhool Bhulaiyaa 3) -র টিজার ইতিমধ্যেই দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছে। কার্তিক(Katrik Aryaan), বিদ্যা (Vidya Balan),তৃপ্তি ছাড়াও গুরত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রাজপাল যাদব, সঞ্জয় মিশ্র এবং অশ্বিনী কালসেকরও। জানা গিয়েছে, মাধুরী দীক্ষিত থাকছেন অতিথি শিল্পী হিসেবে। দিওয়ালির মরশুমে পয়লা মে নতুন এই ছবির মুক্তি।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google