কালীগঞ্জ উপনির্বাচন: নবম রাউন্ড গণনা শেষেও এগিয়ে তৃণমূল

কালীগঞ্জ: নদিয়ার কালীগঞ্জে আজ, সোমবার, প্রকাশিত হচ্ছে উপনির্বাচনের ফলাফল। নবম রাউন্ডের শেষে তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ এগিয়ে রয়েছেন। নবম রাউন্ড পর্যন্ত প্রাপ্ত ভোট তৃণমূল কংগ্রেস (আলিফা আহমেদ): ৪২,৩৪৮ ...

By Moumita Biswas

Published:

Updated:

Follow Us
Kaliganj By-election Results

কালীগঞ্জ: নদিয়ার কালীগঞ্জে আজ, সোমবার, প্রকাশিত হচ্ছে উপনির্বাচনের ফলাফল। নবম রাউন্ডের শেষে তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ এগিয়ে রয়েছেন।

নবম রাউন্ড পর্যন্ত প্রাপ্ত ভোট

তৃণমূল কংগ্রেস (আলিফা আহমেদ): ৪২,৩৪৮

   

বিজেপি (আশিস ঘোষ): ১৮,০৯৫

বাম-সমর্থিত কংগ্রেস: ১৫,০০০

NOTA (নোটা): ৬৩৯ (সপ্তম রাউন্ড পর্যন্ত)

সপ্তম রাউন্ড পর্যন্ত হিসাব অনুযায়ী, তৃণমূলের প্রাপ্ত ভোট ছিল ৩২,৩০৮। বিজেপি পেয়েছিল ১১,৯৮৭ এবং বাম-কংগ্রেস জোটের প্রাপ্ত ভোট ছিল ১৩,১৪৪। নোটায় পড়েছিল ৬৩৯ ভোট। নবম রাউন্ডে আরও অনেকটা ব্যবধান তৈরি করে এগিয়ে যায় শাসকদলের প্রার্থী।

‘অ্যাসিড টেস্ট’ এই উপনির্বাচন Kaliganj By-election Results

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এই উপনির্বাচনকে রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে সব পক্ষই। একদিকে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের কাছে এটি ছিল জনভিত্তি ধরে রাখার লড়াই, অন্যদিকে বিজেপি ও কংগ্রেস-বাম জোটের কাছে এটি ছিল শক্তি যাচাইয়ের সুযোগ।

নাসিরুদ্দিন আহমেদের মৃত্যুতেই উপনির্বাচন

এই কেন্দ্রের তৃণমূল বিধায়ক নাসিরুদ্দিন (লাল) আহমেদের আকস্মিক মৃত্যুর পরই উপনির্বাচনের প্রয়োজন হয়। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হন। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।

তিনি ২০১১ এবং ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের হয়ে জয়ী হন। তাঁর মৃত্যুর পর গত চার মাস ধরে বিধায়কহীন ছিল কালীগঞ্জ। এবার সেই আসনে লড়াই করছেন তাঁর কন্যা আলিফা আহমেদ।

ভোট পড়েছিল ৬৯ শতাংশ

গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছিল এই উপনির্বাচন। একাধিক জায়গায় বিক্ষিপ্ত অশান্তি হলেও মোটের উপর শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলে, যেখানে প্রায় ৬৯ শতাংশ ভোট পড়ে।

 

ভিডিও নিউজ দেখুন

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google