আইএসএল জেতা ফুটবলার আসতে পারেন East Bengal ক্লাবে

ভারতীয় ফুটবলের একটি বড় নাম জুড়তে পারে ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবের সঙ্গে। ইন্ডিয়ান সুপার লিগের (ISL) প্রাক্তন চ্যাম্পিয়ন দলের এক ফুটবলার লাল হলুদ ক্লাবে সই করতে পারেন, এমন ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

ভারতীয় ফুটবলের একটি বড় নাম জুড়তে পারে ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবের সঙ্গে। ইন্ডিয়ান সুপার লিগের (ISL) প্রাক্তন চ্যাম্পিয়ন দলের এক ফুটবলার লাল হলুদ ক্লাবে সই করতে পারেন, এমন সম্ভাবনা তৈরি হয়েছে। ভারতের অন্য কোনো ক্লাবেও যোগ দিতে পারেন মিজোরামের ফুটবলার।

জেরি লালরিনজুয়ালার (Jerry Lalrinzuala) সামনে ইস্টবেঙ্গল ক্লাবে আসার রাস্তা মসৃণ বলে মনে করা হচ্ছে। চেন্নাইয়ান ফুটবল ক্লাবে দীর্ঘ দিন খেলার পর এবার তিনি দল বদল করতে পারেন। ২০১৬ সাল থেকে চেন্নাইয়ান ফুটবল ক্লাবের সদস্য জেরি। একশোটির কাছাকাছি ম্যাচ খেলেছেন। 

   

চেন্নাইয়ের ক্লাবে থাকার সময় জিতেছিলেন ইন্ডিয়ান সুপার লিগ। ২০১৭-১৮ মরশুমে লিগ সেরার শিরোপা পেয়েছিলেন। ব্যক্তিগতভাবে ২০১৬ সালের ইন্ডিয়ান সুপার লিগের সেরা উদীয়মান ফুটবলারের সম্মান পেয়েছিলেন জেরি লালরিনজুয়ালা। ২০১৬-১৭ আই লিগেও পেয়েছিলেন সেরা উঠতি ফুটবলারের সম্মান। 

চেন্নাইয়ের সঙ্গে এবার জেরির সম্পর্ক ছিন্ন হওয়ার পথে। ইস্টবেঙ্গলে আসার পথ খোলা রয়েছে তাঁর সামনে। এছাড়াও কেরালা ব্লাস্টার্সের তরফেও নজর রাখা হয়েছে বলে খবর।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google