Japanese Telecom: বাংলায় ৫০০ কোটির বিনিয়োগ জাপানের

বাংলায় বিনিয়োগ করছে জাপানের সংস্থা। নিউটাউনে জোরকদমে কাজ চলছে। বিনিয়োগের পরিমাণ ৫০০ কোটি টাকা। জাপানের বিখ্যাত টেলিকম সংস্থা এনটিটি (Japanese Telecom NTT)। ওই সংস্থা ভারতে তৈরি করছে হায়পারস্কেল ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Japanese telecom giant NTT

বাংলায় বিনিয়োগ করছে জাপানের সংস্থা। নিউটাউনে জোরকদমে কাজ চলছে। বিনিয়োগের পরিমাণ ৫০০ কোটি টাকা। জাপানের বিখ্যাত টেলিকম সংস্থা এনটিটি (Japanese Telecom NTT)। ওই সংস্থা ভারতে তৈরি করছে হায়পারস্কেল ডেটা সেন্টার। নিউটাউনের সিলিকন ভ্যালিতে কাজ চলছে। সাড়ে সাত একর জমিতে কাজ শুরু করেছে জাপানি সংস্থা।

চলতি বছরের মধ্যে প্রথম পর্যায়ের কাজ শেষ হবে বলে জানিয়েছে সংস্থাটি। এই পর্যায়েই ৫০০ কোটি বিনিয়োগ করা হয়েছে। এই পর্যায়ে ৬ মেগা ওয়াটের প্রকল্প হবে। পরে গুরুত্ব বুঝে পরিধি বাড়ানো হবে। বিনিয়োগের অঙ্কও বাড়বে।

   

নতুন অফিস। নতুন সুযোগ। কর্মসংস্থান। বদলে যাবে বাংলার অর্থনীতি। এমনই আশা করছেন বিশেষজ্ঞরা। নিউটাউন নতুন দিশায় এগিয়ে চলেছে। তারই অঙ্গ জাপানের এনটিটি।

ডেটা সেন্টারে চাকরি। প্রত্যক্ষ কাজের সুযোগ। এর সঙ্গে রয়েছে পরোক্ষ কর্মসংস্থান। কোটি কোটি টাকার লেনদেন। সাধারণের হাতে টাকা। অর্থনীতির সরল হিসেবে, স্বাভাবিকভাবেই বাজারে টাকা খেলবে। অর্থনীতি চাঙ্গা হবে। রাজকোষ ভরবে। সার্বিকভাবে বাংলা তথা দেশের উন্নতি হবে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google