জামেশেদপুর: আজ (৯এপ্রিল) টাটা স্পোর্টস কমপ্লেক্সে ইন্ডিয়ান সুপার লিগের (ISL) জামশেদপুর এফসি বনাম মুম্বাই সিটি এফসি সংঘাত। ম্যাচ শুরু সন্ধ্যে ৭:৩০ মিনিটে। টেবিল শীর্ষে পৌঁছানোর জন্য মুম্বাই সিটি বিপক্ষে এই লড়াই জামশেদপুরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে টেবিল শীর্ষে থাকা মুম্বইয়ের বিরুদ্ধে জয় সহজ হবে না।
ইন্টার কাশী, মোহনবাগান, ওড়িশার বিপক্ষে টানা তিন ম্যাচে জয়ী মুম্বাই সিটি এফসি। আশা করা হচ্ছে, এই ম্যাচেও মুম্বাই সিটি তাদের জয়ের ধারা বজায় রাখতে জামশেদপুরের বিপক্ষে একটি আক্রমণাত্মক লাইনআপ নিয়ে নামবে। বর্তমানে ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে মুম্বাই সিটি।
অন্যদিকে টানা তিন ম্যাচ জয়ের স্বাদ পায়নি জামশেদপুর এফসি। গত দুটি ম্যাচ ড্র এবং তার আগে নর্থ ইস্ট ইউনাইটেডের কাছে পরাজিত। আজ মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে ঘরের মাঠের প্রধন্যকে কাজে লাগিয়ে বহু প্রতীক্ষিত সেই জয় হাসিল করতে চাইবে ওয়েন কয়েল-এর দল। এই মুহূর্তে ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে অবস্থান করছে তারা।
জামশেদপুর এফসির সম্ভাব্য একাদশ:
টিপি রেহেনেশ (গোলরক্ষক), লালদিনলিয়ানা রেন্থলেই, লাজার সিরকোভিচ, স্টিফেন ইজে, রিকি লালাওমাওমা, জিতেন্দ্র সিং, প্রণয় হালদার, ঋত্বিক দাস, গ্রেগ স্টুয়ার্ট, বরিস সিং, ড্যানিয়েল চুকউ।
মুম্বাই সিটি এফসির সম্ভাব্য একাদশ:
মোহাম্মদ নওয়াজ (গোলরক্ষক), রাহুল ভেকে, মুরতাদা ফল, মেহতাব সিং, মন্দার দেসাই, লালেংমাওইয়া, আহমেদ জাহোহ, আলবার্তো নোগুয়েরা, লালিয়ানজুয়ালা ছাংতে, বিপিন সিং, ইগর আঙ্গুলো।




















