Kalinga Super Cup: এগিয়ে থেকেও রক্ষে হল না, শেষ হাসি হাসল জামশেদপুর

এবার সুপার কাপে (Kalinga Super Cup) রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিল জামশেদপুর এফসি (Jamshedpur FC)। নির্ধারিত সুচি অনুযায়ী আজ, বুধবার ভুবনেশ্বরে কলিঙ্গ সুপার কাপের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল এই ...

By Rana Das

Published:

Updated:

Follow Us
Jamshedpur FC

এবার সুপার কাপে (Kalinga Super Cup) রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিল জামশেদপুর এফসি (Jamshedpur FC)। নির্ধারিত সুচি অনুযায়ী আজ, বুধবার ভুবনেশ্বরে কলিঙ্গ সুপার কাপের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল এই ফুটবল দল। প্রতিপক্ষ হিসেবে ছিল পেদ্রো বেনোলীকের নর্থইস্ট ইউনাইটেড (North East United)। শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নিল খালিদ জামিলের ছেলেরা।

বলতে গেলে নিজের পুরোনো দলের বিপক্ষে বদলা নিলেন এই ভারতীয় কোচ। আজ বুধবার এই দলের জার্সিতে গোল পান যথাক্রমে ড্যানিয়েল চিমা চুকু ও স্টিভ আমরি। অন্যদিকে, নর্থইস্ট দলের হয়ে একটি মাত্র গোল পান নেস্টর। যা নিয়ে স্বাভাবিকভাবেই খুশির আমেজ দেখা দিয়েছে সমর্থকদের মধ্যে। গত বছরের শেষটা খুব একটা আরামদায়ক না থাকলেও এবার নতুন বছরে জয় দিয়েই অভিযান শুরু করল জামশেদপুর।

   

তবে আজ বুধবার ম্যাচের শুরু থেকেই যথেষ্ট আক্রমণাত্মক থেকেছে নর্থইস্ট ইউনাইটেড। সেই তুলনায় কিছুটাই ব্যাকফুটে ছিল জামশেদপুর। আসলে তাদের ও গতবছরটা খুব একটা ভালো যায়নি। একের পর এক ম্যাচে পরাজিত হতে হয়েছিল নর্থইস্ট ইউনাইটেডকে। তবে কোনরকমে প্রতিপক্ষ দলগুলিকে আটকে আইএসেলের ছয় নম্বরে উঠে এসেছে দল। তবে এবার সাফল্য পাওয়াই একমাত্র লক্ষ্য তাদের। সেই পরিকল্পনা নিয়েই এবারের কলিঙ্গ সুপার কাপ শুরু করার ভাবনা ছিল নর্থইস্ট ইউনাইটেডের। ম্যাচের ঠিক শুরুর দিকেই নেস্টারের করা গোলে এগিয়েও গিয়েছিল দল। এমনকি প্রথমার্ধের শেষে সেই ১-০ গোলের ব্যবধানেই এগিয়েছিল জন আব্রাহামের এই ফুটবল ক্লাব।

কিন্তু দ্বিতীয়ার্ধের খে শুরু হতেই খেলা থেকে হারিয়ে যেতে থাকে নর্থইস্ট। চিমা চুকুর দাপটে কার্যত দিশেহারা হয়ে ওঠে দলের রক্ষনভাগ। পরবর্তীতে দ্বিতীয়ার্ধের একেবারে মাঝামাঝি সময় গোল করে দলকে সমতায় ফেরান এই তারকা ফুটবলার। ফলাফল গিয়ে দাঁড়ায় ১-১ গোল। তবে শেষের দিকে, জেরিমি মানজারো ও স্টিভ আমরির অনবদ্য দক্ষতায় দ্বিতীয় গোল তুলে নেয় জামশেদপুর। এই ফলাফলেই আসে আজকের জয়।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google