জম্মু-কাশ্মীরের বারামুল্লায় শক্তিশালী ভূমিকম্প, কাঁপল ভূস্বর্গ

শ্রীনগর: সোমবার সাতসকালে ভূমিকম্প৷ কেঁপে উঠল জম্মু-কাশ্মীরের বারামুল্লা জেলা। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS) জানিয়েছে, রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৪.৬। ভূমিকম্পের উৎসস্থল ছিল বারামুল্লার পত্তন (Pattan) এলাকা। ...

By Moumita Biswas

Published:

Follow Us
Bangladesh India border earthquake

শ্রীনগর: সোমবার সাতসকালে ভূমিকম্প৷ কেঁপে উঠল জম্মু-কাশ্মীরের বারামুল্লা জেলা। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS) জানিয়েছে, রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৪.৬। ভূমিকম্পের উৎসস্থল ছিল বারামুল্লার পত্তন (Pattan) এলাকা। ভোরের আলো ফোটার আগে হঠাৎ এই কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। অনেকেই প্রাণভয়ে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।

ক্ষয়ক্ষতি বেশি নয়

এখন পর্যন্ত প্রশাসনের কাছে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পৌঁছায়নি। প্রাথমিক পর্যালোচনার পর আধিকারিকরা জানিয়েছেন, পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে। তবে পাহাড়ি এলাকায় কম্পনের ফলে কোনো ফাটল বা ধস নেমেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

   

সংবেদনশীল সিসমিক জোন Jammu Kashmir earthquake

ভৌগোলিক দিক থেকে জম্মু-কাশ্মীর অত্যন্ত সংবেদনশীল সিসমিক জোনে অবস্থিত। ভারতীয় এবং ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছাকাছি অবস্থানের কারণে এই অঞ্চলে প্রায়ই ছোট-বড় ভূমিকম্প অনুভূত হয়ে থাকে। সোমবারের এই কম্পন ফের একবার সেই ভৌগোলিক বিপদের কথা মনে করিয়ে দিল।

ভিডিও নিউজ দেখুন

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google