Football Controversy: রোনাল্ডোকে ট্রফি পাইয়ে দিতে পক্ষপাত? বিস্ফোরক অভিযোগে সৌদি লিগে

সৌদি প্রো লিগের (Saudi League) শিরোপা লড়াই যত জমে উঠছে, ততই বাড়ছে উত্তেজনা ও বিতর্ক। এবার সেই আগুনে ঘি ঢাললেন আল আহলির ইংরেজ স্ট্রাইকার Ivan Toney।

By Kolkata24x7 Team

Published:

Follow Us
ivan-toney-alleges-bias-for-ronaldo-saudi-pro-league-controversy

সৌদি প্রো লিগের (Saudi League) শিরোপা লড়াই যত জমে উঠছে, ততই বাড়ছে উত্তেজনা ও বিতর্ক। এবার সেই আগুনে ঘি ঢাললেন আল আহলির ইংরেজ স্ট্রাইকার Ivan Toney। আল ফায়হার বিরুদ্ধে ড্র করার পর তিনি ক্ষোভ উগরে দিয়ে ইঙ্গিতপূর্ণভাবে দাবি করেছেন, লিগে Al Nassr-কে সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা চলছে, যাতে Cristiano Ronaldo ট্রফি জিততে পারেন। তিন বছর ধরে Cristiano Ronaldo সৌদি আরবে খেললেও এখনও ঘরোয়া লিগ জেতা হয়নি তাঁর। এবার সেই সুযোগ অনেকটাই উজ্জ্বল।

কারণ, বর্তমানে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে Al Nassr। তবে এই অবস্থায় প্রতিদ্বন্দ্বী ক্লাবগুলির মধ্যে অসন্তোষও বাড়ছে। বিশেষ করে আল আহলির সাম্প্রতিক ম্যাচের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে। আল ফায়হার বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে মূল্যবান দুই পয়েন্ট খুইয়েছে Al Ahli। ম্যাচে গোল করলেও রীতিমতো ক্ষুব্ধ ছিলেন Ivan Toney। তাঁর অভিযোগ, দলকে অন্তত দুটি স্পষ্ট পেনাল্টি দেওয়া হয়নি। ম্যাচ শেষে তিনি জানান, এমন সিদ্ধান্তে দল বড় ক্ষতির মুখে পড়েছে। রেফারির সঙ্গে কথা বলতে গেলে উল্টে অন্য প্রতিযোগিতায় মন দেওয়ার পরামর্শ দেওয়া হয় বলেও দাবি করেন তিনি।

   

এই ড্রয়ের ফলে ৬৬ পয়েন্টেই আটকে থাকে আল আহলি। জিততে পারলে তারা শীর্ষস্থান দখলের লড়াইয়ে আরও শক্ত জায়গায় পৌঁছে যেত। অন্যদিকে Al Nassr রয়েছে ৭০ পয়েন্টে এবং একটি ম্যাচ কম খেলেছে। ফলে শিরোপা দৌড়ে এই ফল যে আল আহলির জন্য বড় ধাক্কা, তা স্পষ্ট। এই প্রসঙ্গেই তীব্র কটাক্ষ করেন Ivan Toney। তিনি বলেন, সবাই জানে কোন দলকে তাড়া করা হচ্ছে। সরাসরি নাম না বললেও তাঁর ইঙ্গিত যে Al Nassr এবং Cristiano Ronaldo-র দিকেই, তা বুঝতে কারও অসুবিধা হয়নি।

ঘটনার পর আনুষ্ঠানিকভাবে ক্ষোভ প্রকাশ করেছে Al Ahli। ক্লাব কর্তৃপক্ষের দাবি, রেফারির একাধিক ভুল সিদ্ধান্ত ম্যাচের ফলাফলে সরাসরি প্রভাব ফেলেছে। পাশাপাশি মাঠে রেফারি ও ফুটবলারদের মধ্যে হওয়া কথোপকথনের রেকর্ড প্রকাশ করার দাবিও জানানো হয়েছে। অন্যদিকে Cristiano Ronaldo-র সমর্থকেরা এই অভিযোগে ক্ষুব্ধ। তাঁদের বক্তব্য, হতাশা থেকেই এক মহাতারকার নাম টেনে অযথা বিতর্ক তৈরি করা হচ্ছে। ফলে সৌদি লিগের শিরোপা যুদ্ধ এখন শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও সমান উত্তপ্ত।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google