Nora Fatehi: বোতাম-চেইন খোলা প্যান্ট পরা বন্ধুর সঙ্গে মত্ত আইটেম গার্ল নোরা

কম বয়সী পুরুষদের মনে ঢেউ তোলা অভিনেত্রী এখন সমুদ্র সৈকতের বুকে। আইটেম গার্ল নোরা ফাতেহি (Nora Fatehi) এখন রয়েছে ছুটি কাটানোর মুডে। বলিউডের খ্যাতনামা অভিনেত্রী বর্তমানে তার বন্ধুদের ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Nora Fatehi

কম বয়সী পুরুষদের মনে ঢেউ তোলা অভিনেত্রী এখন সমুদ্র সৈকতের বুকে। আইটেম গার্ল নোরা ফাতেহি (Nora Fatehi) এখন রয়েছে ছুটি কাটানোর মুডে। বলিউডের খ্যাতনামা অভিনেত্রী বর্তমানে তার বন্ধুদের সাথে রয়েছেন পূর্ব আফ্রিকার মাউরিটিআসে।

অভিনেত্রী ইনস্টাগ্রাম একাউন্ট থেকে সদ্য পোস্ট করা একটি ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে, নোরা তার দুই বন্ধুর সাথে সমুদ্র সৈকতের বুকে একটি গানে নাচ করছেন। আবার কখনো দেখতে পাওয়া যাচ্ছে তাকে সমুদ্রে থাকা বোটের বুকে সঙ্গে রয়েছে তার বন্ধু।

   

অভিনেত্রীর ভিডিও কিংবা ফটো দুই জায়গাতেই নোরার পরনে রয়েছে বিকিনি স্টাইল টিউট টপ সঙ্গে জিন্স হট প্যান্ট। এই পোশাকে নোরা ছবি ও ভিডিও পোস্ট করে কম বয়সী যুবকদের মনে শুধু ঢেউ তুলেননি, এমনকি মজার ছলে বলা যেতে পারে অভিনেত্রী ঢেউ তুলেছে স্বয়ং সমুদ্রের বুকেও।

https://www.instagram.com/p/Cj2SRGwSWSI/?utm_source=ig_web_copy_link

বর্তমানে সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত ‘থ্যংক গড’ নামক একটি সিনেমায় নোরা ‘মানিকে’ গানে নাচ করেছেন। এই সিনেমাটির মুক্তি পেতে চলেছে চলতি মাসের ২৫ তারিখে। ইতিমধ্যেই গানের ভিডিওটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে দর্শকদের কাছে।

বর্তমানে অভিনেত্রীকে কালার্স টিভির একটি জনপ্রিয় নাচের রিয়েলিটি শো ‘ ঝালাক দিখলা যা’তে বিচারকের আসন গ্রহণ করে রয়েছেন। অভিনেত্রী instagram থেকে আপলোড করা ভিডিওটি লাইক পেরিয়েছে ১৫ লক্ষের বেশি এবং ফটোটি লাইক পেরিয়েছে ২৫ লক্ষেরও বেশি।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google