ISL Semifinal: হুয়ানের আশঙ্কা বাণীই সত্যি হল

আশঙ্কাই সত্যি হল। সেমিফাইনালের (ISL Semifinal) মতো গুরুত্বপূর্ণ ম্যাচেও পূর্ণ শক্তির দল নামাতে পারলেন না এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan) কোচ হুয়ান ফেরান্দো (Juan Fernando)। চোটের কারণে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
ISL Semifinal

আশঙ্কাই সত্যি হল। সেমিফাইনালের (ISL Semifinal) মতো গুরুত্বপূর্ণ ম্যাচেও পূর্ণ শক্তির দল নামাতে পারলেন না এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan) কোচ হুয়ান ফেরান্দো (Juan Fernando)। চোটের কারণে একাধিক ফুটবলার রইলেন প্রথম একাদশের বাইরে। 

চোট সমস্যায় বাগানের অন্যতম ফুটবলার হুগো বুমৌস। দলের সঙ্গে অনুশীলন শুরু করে দিয়েছিলেন তিনি। কিন্তু প্রথম একাদশে খেলানোর ঝুঁকি নিলেন না হুয়ান। রিভার্স বেঞ্চে রাখলেন হুগোকে। বাগানের দশ নম্বর জার্সিধারী প্রসঙ্গে ফেরান্দো বলেছিলেন, “এই সপ্তাহে দলের সঙ্গে অনুশীলন শুরু করেছে হুগো। সে জন্য আমি খুশি।”

   

এটিকে মোহন বাগান কোচ হুয়ান ফেরান্দো বলেছেন, “এই মরশুমটা প্রত্যেকের কাছেই খুব কঠিন ছিল। কোভিড, চোট-আঘাতে অনেকেই দলের বাইরে ছিল।” 

“সুসাইয়ের চোট এখনও সেরে ওঠেনি। অভিলাষও তাই। তবে আমরা ম্যাচের আগে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে চাই।”

হায়দরাবাদ এফসির বিরুদ্ধে প্রথম লেগের সেমিফাইনাল চলছে সেয়ানে সেয়ানে। প্রথম অর্ধের শেষের স্কোরলাইন ১-১। ১৮ মিনিটে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন রয় কৃষ্ণা। বিরতিতে যাওয়ার ঠিক আগে হায়দরাবাদকে সমতায় ফিরিয়েছেন ওগবেচে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google