ISL : নতুন চুক্তিপত্র হাতে পেলেন মোহনবাগানে খেলা ফুটবলার

আরও এক বছর দীর্ঘায়িত হল চুক্তি। আগামী মরশুমে (ISL) নর্থ ইস্ট ইউনাইটেডেই থাকছেন ভারতীয় ফুটবলের অভিজ্ঞ ডিফেন্ডার। এক সময় যায় হাতে উঠেছিল মোহনবাগানের অধিনায়কের আর্মব্যন্ড। বৃহস্পতিবারের খবর, গুরজিন্দর ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

আরও এক বছর দীর্ঘায়িত হল চুক্তি। আগামী মরশুমে (ISL) নর্থ ইস্ট ইউনাইটেডেই থাকছেন ভারতীয় ফুটবলের অভিজ্ঞ ডিফেন্ডার। এক সময় যায় হাতে উঠেছিল মোহনবাগানের অধিনায়কের আর্মব্যন্ড।

বৃহস্পতিবারের খবর, গুরজিন্দর কুমারের সঙ্গে নতুন চুক্তি সম্পন্ন করেছে নর্থ ইস্ট ইউনাইটেড। আরও এক বছর তিনি থাকবেন ইন্ডিয়ান সুপার লিগের এই ক্লাবে।

   
ISL
তখন মোহনবাগানে ছিলেন গুরজিন্দর কুমার।

একত্রিশ বছর বয়সী এই ডিফেন্ডার খেলেছেন ভারতের একাধিক ক্লাবে। যার মধ্যে অন্যতম মোহনবাগান। ২০১৭-২০২০ পর্যন্ত ছিলেন সবুজ মেরুন শিবিরে। বেশ কিছু ম্যাচে নজর কেড়েছিলেন। অধিনায়কের আর্মব্যান্ড উঠেছিল হাতে। জিতেছিলেন কলকাতা ফুটবল লিগ।

পরিসংখ্যান অনুযায়ী সবথেকে বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে পুনে সিটির হয়ে। আশিটির বেশি ম্যাচের অংশ নিয়েছিলেন এই দলের দলে। সিনিয়র কেরিয়ারের শুরুর দিকে সালগাওকারেও ছিলেন কিছুকাল। ইন্ডিয়ান সুপার লিগে নর্থ ইস্ট ইউনাইটেডে রয়েছেন ধারাবাহিকভাবে।

ভিডিও নিউজ দেখুন

ISL

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google