ISL Final: মোহনবাগান হারতেই ইস্টবেঙ্গল সমর্থকরা আনন্দে আত্মহারা

ISL Final: গ্যালারি চুপ হাজার হাজার মোহনবাগান সমর্থক। আলপিন পড়লেও শোনা যাবে যুবভারতী ক্রীড়াঙ্গনে। মোহনবাগান তাঁবুতে অচিরেই নামল আঁধার। আনন্দে আত্মহারা ইস্টবেঙ্গল সমর্থকরা। দল নির্বিশেষে শনিবারের ফাইনাল ম্যাচে ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
transfer News

ISL Final: গ্যালারি চুপ হাজার হাজার মোহনবাগান সমর্থক। আলপিন পড়লেও শোনা যাবে যুবভারতী ক্রীড়াঙ্গনে। মোহনবাগান তাঁবুতে অচিরেই নামল আঁধার। আনন্দে আত্মহারা ইস্টবেঙ্গল সমর্থকরা।

দল নির্বিশেষে শনিবারের ফাইনাল ম্যাচে চোখ রেখেছিল ভারতীয় ফুটবল প্রেমী জনতা। ঘরের মাঠে খেলার সুবিধা ছিল মোহনবাগান সুপার জায়ান্টের কাছে। বিরতির ঠিক আগে দলকে গোল করে এগিয়েও দিয়েছিলেন জেসন কামিন্স। বিরতির পর বদলে গেল সব হিসেব।

   

মোহনবাগান সুপার জায়ান্টের কাছে হেরেই লিগ শিল্ড খোয়াতে হয়েছিল মুম্বই সিটি এফসিকে। আজকে তাদের কাছে ছিল বদলার ম্যাচ। মুম্বই সিটি এফসি ৩-১ গোলে জিতল ম্যাচ, আরব সাগরের পাড়ে যাবে এবারের ইন্ডিয়ান সুপার লিগ ট্রফি।

মোহনবাগান সুপার জায়ান্ট হারাতেই খুশিতে উদ্বেল চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের সমর্থকরা। সোশ্যাল মিডিয়া জুড়ে একের পর এক পোস্ট। হোয়াটসআপ গ্ৰুপে মেসেজের বন্যা।

আজকের রাতে বোধোহয় দুই চোখের পাতা এক করতে পারবেন না মোহনবাগান সমর্থকরা। সহ্য করতে হবে ইস্টবেঙ্গল সমর্থকদের মেসেজ। যেন কাটা ঘায়ে নুনের ছিটে। আজকের খেলার বিচারে যোগ্য দল হিসেবেই জিতেছে মুম্বই সিটি এফসি।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google