পিছিয়ে গেল আইপিএল, কবে থেকে শুরু হবে কোটি টাকার লিগ?

সোহিনী পোড়েল, কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পরই দামামা বাজবে আইপিএলের (IPL 2026)। কিন্তু শুরুর আগেই ঘোর অনিশ্চয়তা। আগামী ২৬ মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল আইপিএলের। ফাইনাল হওয়ার ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
ipl-2026-start-date-delayed-election-schedule-bcci-update

সোহিনী পোড়েল, কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পরই দামামা বাজবে আইপিএলের (IPL 2026)। কিন্তু শুরুর আগেই ঘোর অনিশ্চয়তা। আগামী ২৬ মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল আইপিএলের। ফাইনাল হওয়ার কথা ৩১ মে। সেই অনুযায়ী ফ্র্যাঞ্চাইজিগুলিও প্রস্তুতি শুরু করে দিয়েছিল। তবে ২ দিন পিছিয়ে গেল আইপিএল। আবার ২৮ বা ২৯ মার্চ আইপিএল শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে।

আগামী সপ্তাহে আইপিএলের গভর্নিং কাউন্সিল বৈঠকে বসে সূচি প্রকাশের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আইপিএলে ১০ টি দল খেললেও মোট ১৮ টি ভেন্যুর প্রস্তাব রেখেছে বিসিসিআই। জায়গাগুলো হল, দিল্লি, লখনউ, ধরমশালা, নিউ চণ্ডীগড়, চেন্নাই, মুম্বই, কলকাতা, হায়দরাবাদ, আহমেদাবাদ, তিরুঅনন্তপুরম, নবি মুম্বই, বিশাখাপত্তনম, গুয়াহাটি, জয়পুর, বেঙ্গালুরু, পুণে, রাঁচি ও রায়পুর।

   

মার্চ থেকে মে মাসের মধ্যে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম, কেরল ও পুদুচেরিতে বিধানসভা নির্বাচন। যদিও ৫ রাজ্যের নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। অসমের গুয়াহাটিতে খেলার সম্ভাবনা রয়েছে রাজস্থান রয়্যালসের। বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে, যতদিন না রাজ্যর ভোটেগুলিতে সূচি প্রকাশ পায়, ততদিন সূচি প্রকাশে বিলম্ব হতে পারে। ভোটের সময় প্রকাশের পরই একমাত্র আইপিএলের ১৯তম সংস্করণের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ হবে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় এমনই হয়েছিল।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google