IPL 2022 : বিরিয়ানি, পায়েস… লাজবাব ধোনিদের ঈদ উদযাপন

IPL 2022 : ব্যাঙ্গালোরের বিরুদ্ধে মাঠে নামার আগে সতীর্থদের সঙ্গে ঈদ পালন করলেন মহেন্দ্র সিং ধোনি চলতি আইপিএল-এ দলের অবস্থা একেবারেই ভালো নয়। নয় ম্যাচে তিনটি ম্যাচ জিতে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
MS Dhoni

IPL 2022 : ব্যাঙ্গালোরের বিরুদ্ধে মাঠে নামার আগে সতীর্থদের সঙ্গে ঈদ পালন করলেন মহেন্দ্র সিং ধোনি চলতি আইপিএল-এ দলের অবস্থা একেবারেই ভালো নয়। নয় ম্যাচে তিনটি ম্যাচ জিতে মাত্র ছয় পয়েন্ট নিয়ে তালিকার নয় নম্বরে রয়েছে চেন্নাই সুপার কিংস । তবে তাই বলে সেলিব্রেশন কিন্তু থেমে নেই। ক্যাপ্টেন কুল এমএস ধোনি এবং তার চেন্নাই সুপার কিংসের সতীর্থরা মঙ্গলবার, ৩ মে ঈদের উৎসবে মেতেছেন। ৪ মে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে মাঠে নামার আগে সতীর্থদের সঙ্গে পবিত্র ঈদ পালন করলেন মহেন্দ্র সিং ধোনি।

বিরিয়ানি থেকে শুরু করে সিমুইয়ের পায়েস সবকিছুই চেখে দেখলেন ‘ক্যাপ্টেন কুল’। বিশেষ এই অনুষ্ঠান সিএসকে-এর টিম হোটেলে আয়োজন করা হয়েছিল। ধোনি ছাড়াও বিশেষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবিন উথাপ্পা, শিবম দুবে, মইন আলি এবং রুতুরাজ গায়কোয়াড়। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন পরিবারের সদস্যরাও।

   

 চারবারের আইপিএল জয়ী চেন্নাই সুপার কিংসের এবারে প্লে-অফ খেলার সম্ভাবনা খুবই কম। কারণ তাদের ঝুলিতে রয়েছে মাত্র ছয় পয়েন্ট। তবে রবীন্দ্র জাদেজা নেতৃত্ব ছেড়ে দেওয়ার পর গত ম্যাচে জয় পেয়েছে সিএসকে। ‘ক্যাপ্টেন কুল’ ফের একবার ব্যাটন হাতে তুলে নিতেই সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়েছে ‘ইয়েলো আর্মি’।

চারটি হার দিয়ে টুর্নামেন্ট শুরু করার পরেও, সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে সুপার কিংস কিছুটা গতি খুঁজে পেয়েছে। হাতে রয়েছে আর মাত্র পাঁচ ম্যাচ। প্লে অফে খেলার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে হলুদ আর্মিকে বাকি পাঁচ ম্যাচই জিততে হবে।

এখন দেখার ক্যাপ্টেন কুলের মগজাস্ত্রে কী চলতি আইপিএলের প্লেঅফে আবার দেখা যাবে চেন্নাই সুপার কিংসকে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google