এই ব্যাঙ্কগুলির শেয়ারের বিনিয়োগে মিলতে পারে 37 শতাংশ পর্যন্ত রিটার্ন, রইল বিস্তারিত

বর্তমানে বিনিয়োগকারীদের বেশ কিছু অংশের পছন্দের সেক্টর ব্যাঙ্ক। তবে বিনিয়োগের ক্ষেত্রে বহু বিনিয়োগকারীরা এই বিভাগকেই বেছে নেন। তবে বেশ কিছু ব্যাঙ্ক রয়েছে যাদের কাছে বিনিয়োগ করলে আপনি হতে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Bank representative picture

বর্তমানে বিনিয়োগকারীদের বেশ কিছু অংশের পছন্দের সেক্টর ব্যাঙ্ক। তবে বিনিয়োগের ক্ষেত্রে বহু বিনিয়োগকারীরা এই বিভাগকেই বেছে নেন। তবে বেশ কিছু ব্যাঙ্ক রয়েছে যাদের কাছে বিনিয়োগ করলে আপনি হতে পারেন লাভবান। রইল সেই সকল ব্যাঙ্কের বিবরণ।

Suryoday Small Finance Bank
এই ব্যাঙ্কের শেয়ারের দাম 37.1 শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। যেখানে এক বছরেই আপনি পেতে পারেন এই পরিমাণ লভ্যা ্ণগষো । গতকাল বাজার বন্ধের সময় ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে এই কোম্পানির শেয়ারের দাম 0.43 শতাংশ হ্রাস পেয়ে দাঁড়ায় 199 টাকায়।

   

Utkarsh Small Finance Bank
স্মল ফিনান্স ব্যাঙ্কটির স্টক 31.8 শতাংশ পর্যন্ত ঊর্ধ্বগামী হতে পারে বলে অনুমান করেছেন বিশেষকরা। এই স্টকটির দাম ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে প্রায় 1.32 শতাংশ হ্রাস পেয়ে পৌঁচেছে 52.40 টাকায় ।

Jammu and Kashmir Bank
এই ব্যাঙ্কের স্টকের দাম 31.2 শতাংশ পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তবে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে এই ব্যাঙ্কের শেয়ারের দর ঊর্ধ্বগামী হয়েছিল। স্টকটির মূল্য ছিল 129.90 টাকা।

Indusind Bank
বেসরকারি ব্যাঙ্কটির শেয়ারের দাম 29.5 শতাংশ পর্যন্ত ঊর্ধ্বগামী হওয়ার সম্ভাবনা রয়েছে। এই শেয়ারটির দাম বৃদ্ধির সম্ভাবনার কথা জানিয়েছেন। গতকাল ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে এই ব্যাঙ্কের শেয়ারের দর 0.28 শতাংশ নিম্নগামী হয়ে দাঁড়ায় 1417.10 টাকাতে ।

HDFC Bank
এই বেসরকারি ব্যাঙ্কের স্টকে বৃদ্ধির ইঙ্গিত দিয়েছেন বেশ কিছু বিশেষকরা । শেয়ারটির দামে 28.7 শতাংশ পর্যন্ত ঊর্ধ্বগতি দেখা যেতে পারে বলে বিশেষজ্ঞদের অনুমান। তবে আজ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে এই ব্যাঙ্কের শেয়ারের দর 1.54 শতাংশ হ্রাস পেয়ে হয়েছে 1438.50 টাকায়।

Union Bank of India
এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শেয়ারের দাম 25.7 শতাংশ পর্যন্ত ঊর্ধ্বগামী হওয়ার সম্ভাবনা রয়েছে। বেশ কিছু গুনি বিশ্লেষক এমনই জানিয়েছেন। শেয়ারটির দাম ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে 3.97 শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 138.95 টাকয়।

Karnataka Bank
এই ব্যাঙ্কটির শেয়ারের দর 25 শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এমনই পরামর্শ দিয়েছেন 5 জন বিশেষজ্ঞ। স্টক এক্সচেঞ্জে ব্যাঙ্কটির স্টকের মূল্য 0.23 শতাংশ কমে হয়েছে 222.65 টাকায়।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google