এই হাইপ্রোফাইল বিদেশি ফুটবলারকে দলে টানতে চাইছে ইন্টার কাশী

কলকাতা: আগামী মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই শুরু হয়ে যাবে আইএসএল।  এখন যার অপেক্ষায় এখন ভারতের ফুটবলপ্রেমীরা। অন্যান্যবার দুইটি লেগের মধ্য দিয়ে এই টুর্নামেন্ট আয়োজিত হলেও এবার পরিস্থিতি একেবারেই ভিন্ন। ...

By Sayan Sengupta

Published:

Follow Us
inter-kashi-targeting-lithuanian-forward-Nauris Petkevičius-isl

কলকাতা: আগামী মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই শুরু হয়ে যাবে আইএসএল।  এখন যার অপেক্ষায় এখন ভারতের ফুটবলপ্রেমীরা। অন্যান্যবার দুইটি লেগের মধ্য দিয়ে এই টুর্নামেন্ট আয়োজিত হলেও এবার পরিস্থিতি একেবারেই ভিন্ন। সেই অনুযায়ী এবার একটি লেগের মধ্য দিয়েই আয়োজিত হতে চলেছে গোটা টুর্নামেন্ট। সেইদিকে নজরে রেখেই এই নতুন বছরের শুরু থেকে প্রস্তুতি শুরু করেছে কলকাতা ময়দানের দুই প্রধান তথা ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্ট। তবে খুব একটা পিছিয়ে নেই অন্যান্য দল গুলি। পূর্ব পরিকল্পনা অনুযায়ী নিজেদের তৈরি করতে শুরু করে দিয়েছে বেশ কিছুদিন আগে থেকেই।

এবার নয়া দল হিসেবে অংশগ্রহণ করতে চলেছে বারাণসীর ইন্টার কাশী ফুটবল ক্লাব (Inter Kashi FC)। গতবার সকলকে টেক্কা দিয়ে আইলিগ চ্যাম্পিয়ন হিসেবে উঠে এসেছে ইন্টার কাশী। সেই সুবাদে এই নয়া সিজনে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএলে অংশ নিতে চলেছে বারাণসীর এই ফুটবল দল। সেক্ষেত্রে আগের তুলনায় লড়াই যে অনেকটাই কঠিন হতে চলেছে সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। তাই সবদিক মাথায় রেখেই দল সাজাতে চাইছে ম্যানেজমেন্ট। এক্ষেত্রে গত কয়েক সপ্তাহে বারংবার উঠে এসেছে একাধিক হাইপ্রোফাইল দাপুটে বিদেশি ফুটবলারের নাম।

   

এবার সেই তালিকায় যুক্ত হয়েছে লিথুয়ানিয়ার জাতীয় দলের এক তারকা ফরোয়ার্ড। তিনি নরিস পেটকেসিভিয়াস। লিথুয়ানিয়ার ফুটবল ক্লাব এফকে সুদুভার সঙ্গে যুক্ত ছিলেন বছর পঁচিশের এই ফুটবলার। পূর্বে স্টামবার্স সহ লকস লিলির মতো দলের হয়ে ও খেলেছেন এই ফুটবলার। শোনা যাচ্ছে এই অভিজ্ঞ ফুটবলারের উপরেই এবার ভরসা রাখতে চলেছে ইন্টার কাশী ম্যানেজমেন্ট। সব ঠিকঠাক থাকলে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তাঁর যোগদানের কথা জানাতে পারে আন্তোনিও লোপেজ হাবাসের দল।

ভিডিও নিউজ দেখুন

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google