ইন্ডিয়ান ফুটবল লিগ: রবিবারের দুই হাইভোল্টেজ ম্যাচের ফলাফল কার দিকে?

Kolkata, April 19: রবিবার ইন্ডিয়ান ফুটবল লিগ ২০২৫-২৬ এর দুটি ম্যাচ উত্তেজনা বাড়িয়ে ভক্তদের মধ্যে। আজ বিকেলে ডেম্পো এসসিকে ঘরের মাঠে ১-২ ব্যবধানে হারাল রাজস্থান এফসি। অন্যদিকে সন্ধ্যেবেলায় ...

By Sandipa Nandy

Published:

Follow Us
indian-football-league-sunday-results-rajasthan-real-kashmir-win

Kolkata, April 19: রবিবার ইন্ডিয়ান ফুটবল লিগ ২০২৫-২৬ এর দুটি ম্যাচ উত্তেজনা বাড়িয়ে ভক্তদের মধ্যে। আজ বিকেলে ডেম্পো এসসিকে ঘরের মাঠে ১-২ ব্যবধানে হারাল রাজস্থান এফসি। অন্যদিকে সন্ধ্যেবেলায় রিয়াল কাশ্মীর ২-০ ব্যবধানে হারাল শ্রীনিদি ডেকান এফসিকে।

এদিন মাডগাঁওয়ের ফাতোরদা স্টেডিয়ামে, ঘরের মাঠে রাজস্থান ইউনাইটেড এফসিকে লড়াইয়ের আহ্বান জানিয়েছিল ডেম্পো এসসি। কিন্তু তারা ব্যর্থ। এদিন রাজস্থানের হয়ে গোল করেছেন জেরার্ড আর্টিগাস ও থোমিও এল. শিমরায়। অন্যদিকে ডেম্পো এসসি-র হয়ে একটিমাত্র গোল করেছেন মার্কাস জোসেফ।

   

ডেম্পো এসসি বনাম রাজস্থান ইউনাইটেড এফসি ম্যাচের প্রথম গোলটি আসে ডেম্পোর মার্কাস জোসেফের থেকে। প্রথমার্ধের ২২ মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন। তবে গোল হজম করে চুপ করে থাকেনি রাজস্থান। দ্বিতীয়ার্ধের শুরুতে ৪৭ মিনিটে রাজস্থানের জেরার্ড আর্টিগাস বল জালে জড়ান। তার ঠিক দশ মিনিটে পর ৫৭ মিনিটে শিমরায় রাজস্থানের বিজয়সূচক গোলটি করেন।

আজকের এই ফলাফলের পর রাজস্থান ইউনাইটেড মোট নয় ম্যাচ থেকে ১৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে। আর ডেম্পো নয় ম্যাচ থেকে ৯ পয়েন্ট সংগ্রহ করে ষষ্ঠ স্থানেই রয়ে গেছে।

পাশাপাশি শ্রীনগরের টিআরসি স্টেডিয়ামে শ্রীনিদি ডেকান এফসির প্রতিদ্বন্দ্বিতা করে রিয়াল কাশ্মীর। এদিন ম্যাচের দুটি গোল এসেছে কাশ্মীরের ওইনাম সনাতোম্বা সিং (৯০’ +৩ মিনিট) এবং আহতীব আহমদ দার (৪৪ মিনিট)-এর থেকে। অন্যদিকে শ্রীনিদি ডেকান এফসি গোলের খোঁজে অবশেষে ব্যর্থ। এই ম্যাচে হারের পর মোট নয় ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে নেমে এসেছে শ্রীনিদি ডেকান এফসি। পাশাপাশি মোট নয় ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে উঠে এসেছে রিয়াল কাশ্মীর।

ভিডিও নিউজ দেখুন

Sandipa Nandy

Sandipa Nandy is a journalism graduate with an M.A. in Journalism and Mass Communication. She has a keen interest in sports journalism and covers the latest updates, match analyses, and trending stories from the world of sports with clarity and accuracy.

Follow on Google