Indian Football : শিলিগুড়িতে পারদ চড়ছে, জাতীয় মঞ্চে আশা জাগাচ্ছে বাংলা

Indian Football : এপ্রিলের ১৫ তারিখ থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান উইমেন্স লিগ (IWL) ২০২১-২২। প্রতিযোগিতায় রয়েছে শিলিগুড়ির ক্লাব এসএসবি (SSB)। খেতাব জয়ের অন্যতম দাবিদার পশ্চিমবঙ্গের এই দল। ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

Indian Football : এপ্রিলের ১৫ তারিখ থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান উইমেন্স লিগ (IWL) ২০২১-২২। প্রতিযোগিতায় রয়েছে শিলিগুড়ির ক্লাব এসএসবি (SSB)। খেতাব জয়ের অন্যতম দাবিদার পশ্চিমবঙ্গের এই দল।

শিলিগুড়ির ক্লাব এসএসবি এই নিয়ে দ্বিতীয়বার যোগ দিচ্ছে ইন্ডিয়ান উইমেন্স লিগে। মহিলাদের কলকাতা ফুটবল লিগে নিজেদের দাপট তারা বজায় রেখেছে। পরপর তিনটি মরশুমে সেরার শিরোপা পেয়েছে দল। অর্থাৎ লিগ ট্রফি জেতার হ্যাটট্রিক করেছে এসএসবি।

   

 

১৫ এপ্রিল থেকে শুরু করে উইমেন্স লিগ চলবে ২৬ মে পর্যন্ত। মোট ৪২ দিনের টুর্নামেন্ট। প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ১২ টি দল। খেলা হবে তিনটি মাঠে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google