এশিয়ান গেমস খেলার জন্য আদালতের দ্বারস্থ হতে হয়েছিল ভারতের অশ্বারোহী দলকে

সুদীপ্তী হাজেলা, দিব্যাকৃতি সিং, বিপুল হৃদয় চেদা এবং অনুশ আগরওয়ালের অশ্বারোহী ব্রিগেড মঙ্গলবার এশিয়ান গেমসে (Asian Games) দেশকে প্রথমবারের মতো স্বর্ণপদক এনে দিয়েছে। এশিয়ান গেমসে অংশ নিতে এই ...

By Rana Das

Published:

Follow Us
Indian Equestrian Team

সুদীপ্তী হাজেলা, দিব্যাকৃতি সিং, বিপুল হৃদয় চেদা এবং অনুশ আগরওয়ালের অশ্বারোহী ব্রিগেড মঙ্গলবার এশিয়ান গেমসে (Asian Games) দেশকে প্রথমবারের মতো স্বর্ণপদক এনে দিয়েছে। এশিয়ান গেমসে অংশ নিতে এই একই দলকে দিল্লি হাইকোর্টে আশ্রয় নিতে হয়েছিল। আদালতে যাওয়ার পরেই ভারতীয় অশ্বারোহী ফেডারেশন (ইএফআই) এশিয়ান গেমসের চতুর্থ বাছাইপর্বে অশ্বারোহীদের খেলার অনুমতি দিতে সম্মত হয়েছিল। এরপর এই ঘোড়সওয়াররা আদালত থেকে মামলা প্রত্যাহার করে নিয়ে এশিয়াডে খেলার পথ সুগম করতে সফল হয়েছিলেন।

ভারতীয় অশ্বারোহীরা ২০৯.২০৫ শতাংশ স্কোর করে ঘরের মাঠে চীনকে পরাজিত করে। চীন ২০৪.৮৮২ শতাংশ পয়েন্ট নিয়ে রৌপ্য এবং হংকং ২০৪.৮৫২ শতাংশ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ জিতেছে। ৪১ বছর পর অশ্বারোহী এশিয়াডে ভারতের স্বর্ণপদক। এর আগে ১৯৮২ সালের দিল্লি এশিয়াডে অশ্বারোহী ইভেন্টে স্বর্ণপদক জিতেছিল ভারত। ১৯৮৬ সালে সিওল এশিয়াডে শেষবার ব্রোঞ্জ পদক জিতেছিল ভারত।

   

ইন্দোরের ২১ বছর বয়সী ঘোড়াচালক সুদীপ্তির বাবা মুকেশ হাজেলা বলেছেন, ওই সময়ে আদালত যদি পাশে না থাকতো তাহলে দল এই টুর্নামেন্টে অংশ নিতে পারত না। তবে পরে ইএফআইয়ের নির্দেশে অশ্বারোহীরা মামলাটি প্রত্যাহার করে নেয়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অশ্বারোহী দলকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, “এটা অত্যন্ত গর্বের বিষয় যে বহু দশক পরে আমাদের অশ্বারোহী ড্রেসেজ দল এশিয়ান গেমসে স্বর্ণপদক জিতেছে। হৃদয়, অনুষা, সুদীপ্তী এবং দিব্যকৃতি অতুলনীয় দক্ষতা এবং টিমওয়ার্ক প্রদর্শন করেছেন এবং আন্তর্জাতিক মঞ্চে আমাদের দেশকে সম্মান এনে দিয়েছেন। এই ঐতিহাসিক মুহূর্তের জন্য আমি দলকে আন্তরিক অভিনন্দন জানাই।”

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google