জনপ্রিয় প্রতিবাদী ইউটিউবার মণীশ এবার বিজেপি প্রার্থী

বর্তমান সময়ে দেশে লোকসভা ভোটের আবহাওয়া বিরাজ করছে। একাধিক ঘটনাকে কেন্দ্র করে বারবারই তপ্ত হয়ে উঠছে দেশ। এখনই কিন্তু শেষ হচ্ছে না। এবার বিহারের রাজ্য রাজনৈতিক মহল থেকে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
manish kashyap

বর্তমান সময়ে দেশে লোকসভা ভোটের আবহাওয়া বিরাজ করছে। একাধিক ঘটনাকে কেন্দ্র করে বারবারই তপ্ত হয়ে উঠছে দেশ। এখনই কিন্তু শেষ হচ্ছে না। এবার বিহারের রাজ্য রাজনৈতিক মহল থেকে বড় খবর সামনে উঠে আসছে। জানা যাচ্ছে, এবার ইউটিউবার মণীশ কাশ্যপ (Manish Kashyap) বিজেপিতে যোগ দিতে পারেন। বিহারের রাজনৈতিক অন্দরে কান পাতলে এমনটাই শোনা যাচ্ছে।

সূত্রের খবর, বিজেপি সাংসদ মনোজ তিওয়ারির সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পশ্চিম চম্পারণ থেকে নির্দল প্রার্থী হিসেবে লড়তে পারেন মণীশ কাশ্যপ। এমনকি বিজেপিতে যোগ দিতে দিল্লি পৌঁছেছেন মণীশ কাশ্যপ। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে, ইউটিউবার মণীশ কাশ্যপ পশ্চিম চম্পারণ থেকে নির্দল প্রার্থী হিসাবে প্রচার করছেন এবং বিজেপি সাংসদ সঞ্জয় জয়সওয়ালের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখনও পর্যন্ত তিনি এই আসনে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসাবেই সর্বত্র বিবেচিত হচ্ছেন এবং দিনরাত প্রচারে ব্যস্ত রয়েছেন।

   

শোনা যাচ্ছে, বেশ কয়েকদিন ধরেই বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি মণীশ কাশ্যপকে দলে যোগদানের বিষয়ে বোঝানোর চেষ্টা করছিলেন। মণীশ কাশ্যপের সঙ্গে দেখা করার জন্যও বিশেষভাবে পাঠানো হয়েছিল তাঁকে। এবার সূত্রের খবর, দিল্লিতে গিয়ে বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিতে চলেছেন মণীশ কাশ্যপ।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।