‘দেশের মা-বোনেরা…’, নারীশক্তিকে বিশেষ চিঠি, কী লিখলেন প্রধানমন্ত্রী?

নয়াদিল্লি: আইনসভায় মহিলাদের অধিকতর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে বদ্ধপরিকর কেন্দ্র। আর এই মহিলা সংরক্ষণ নিশ্চিত করার উদ্যোগকে দেশজুড়ে মহিলারা ব্যাপক সমর্থন জানাচ্ছেন বলে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার ...

By Moumita Biswas

Published:

Follow Us
Women reservation bill India

নয়াদিল্লি: আইনসভায় মহিলাদের অধিকতর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে বদ্ধপরিকর কেন্দ্র। আর এই মহিলা সংরক্ষণ নিশ্চিত করার উদ্যোগকে দেশজুড়ে মহিলারা ব্যাপক সমর্থন জানাচ্ছেন বলে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় ‘নারীশক্তি’র উদ্দেশে লেখা একটি বিশেষ চিঠি শেয়ার করে এই সংরক্ষণের বাস্তবায়নের বিষয়ে কড়া বার্তা দিলেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় করা একটি পোস্টে প্রধানমন্ত্রী লেখেন, “আইনসভায় মহিলাদের জন্য সংরক্ষণ নিশ্চিত করার এই উদ্যোগকে সারা ভারতের মহিলারা প্রশংসা করছেন। ভারতের নারীশক্তির উদ্দেশে আমার এই চিঠি, যেখানে কয়েক দশক ধরে ঝুলে থাকা একটি বিষয় বাস্তবায়নের প্রতি আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।”

   

অন্য একটি পোস্টে প্রধানমন্ত্রী আরও স্পষ্ট করে জানান, আগামী ২০২৯ সালের লোকসভা এবং বিধানসভা নির্বাচন থেকেই এই মহিলা সংরক্ষণ কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি লেখেন, “সারা দেশে আমাদের মা, বোন এবং কন্যারা ২০২৯ সাল থেকে মহিলা সংরক্ষণ নিশ্চিত করার এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন। ভারতের নারীশক্তিকে উৎসর্গ করা এই চিঠিতে, কয়েক দশক ধরে আটকে থাকা এই সংকল্পকে শীঘ্রই বাস্তবায়িত করার বিষয়ে আমি দেশবাসীর সঙ্গে আমার অনুভূতি ভাগ করে নিয়েছি।”

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google