বাড়ি থেকে উদ্ধার এক মহিলা ও দুই নাবালিকার মৃতদেহ, খুনের তদন্ত শুরু পুলিশের

মধ্যপ্রদেশের (Madhya Pradesh) একটি বাড়ি থেকে উদ্ধার হল একজন ৩২ বছর বয়সী (32 Years Old) মহিলা এবং তার দুই নাবালিকা (Minor) মেয়েদের মৃতদেহ। ঘটনাটি মধ্যপ্রদেশের সাগর (Sagar) শহরের। ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

মধ্যপ্রদেশের (Madhya Pradesh) একটি বাড়ি থেকে উদ্ধার হল একজন ৩২ বছর বয়সী (32 Years Old) মহিলা এবং তার দুই নাবালিকা (Minor) মেয়েদের মৃতদেহ। ঘটনাটি মধ্যপ্রদেশের সাগর (Sagar) শহরের। তাঁদের বাসভবন থেকে মৃত অবস্থায় পাওয়া যায় তিনজনকে। দেহগুলি উদ্ধার হতেই পুলিশের প্রাথমিক অনুমান এটি খুনের ঘটনা।

মঙ্গলবার রাতে সিভিল লাইন থানা সীমানার অধীনে নেপাল প্যালেস এলাকায় অবস্থিত তাদের বাড়িতে নিহতদের মৃতদেহ রক্তাক্ত অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছেন একজন পুলিশ কর্মকর্তা। মৃতদের পরিচয়, ৩২ বছর বয়সী (32 Years Old) বন্দনা এবং তাঁর ৮ বছর বয়সী (8 Years Old) বড় মেয়ে অবন্তিকা ও তাঁর ৩ বছরের (8 Years Old)ছোট মেয়ে অন্বিকা। তাঁর দুই মেয়েরাই নাবালিকা (Minor) বলে জানিয়েছে পুলিশ।

   

Manipur Landslide: মণিপুরে ভূমিধস, প্রাণ হারালেন মহিলা ও শিশু

পুলিশের অতিরিক্ত সুপারিনটেনডেন্ট (ASP) সঞ্জীব উইকে মো. বলেছেন,”বন্দনা তার স্বামী বিশেষ প্যাটেল এবং তাদের দুই মেয়ের সঙ্গে নেপাল প্যালেস এলাকায় থাকতেন। মঙ্গলবার রাতে, বন্দনা এবং তাদের এক মেয়ের মৃতদেহ রান্নাঘরে এবং ছোট মেয়ের মৃতদেহ বেডরুমে পড়ে থাকতে দেখা যায়। প্রাথমিকভাবে, এটি একটি হত্যার ঘটনা বলে মনে হচ্ছে এবং এই বিষয়ে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে। মামলাটি তদন্তে করতে প্রায় ১০টি টিম গঠন করা হয়েছে।”

সূত্র মারফত জানা যাচ্ছে যে নিহত মহিলার স্বামী জেলা হাসপাতালে কর্মরত ছিলেন।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google