ডিএ জটে নয়া মোড়! রাজ্যের স্ট্যাটাস রিপোর্টে নজর সুপ্রিম কোর্টের, শুনানি ভোটের পর

নয়াদিল্লি: রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ (DA) মামলার শুনানিতে বুধবার সুপ্রিম কোর্টে নিজেদের স্ট্যাটাস রিপোর্ট জমা দিল রাজ্য সরকার। রাজ্যের আইনজীবী কপিল সিবাল এদিন আদালতে ...

By Moumita Biswas

Published:

Follow Us
Supreme Court Abortion Rights India

নয়াদিল্লি: রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ (DA) মামলার শুনানিতে বুধবার সুপ্রিম কোর্টে নিজেদের স্ট্যাটাস রিপোর্ট জমা দিল রাজ্য সরকার। রাজ্যের আইনজীবী কপিল সিবাল এদিন আদালতে স্পষ্ট জানান, সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটির সুপারিশ মেনেই কাজ করছে রাজ্য। ইতিমধ্যেই সরকারি কর্মচারীদের ৬ হাজার কোটি টাকার ডিএ দেওয়া হয়েছে বলে শীর্ষ আদালতে দাবি করেছে রাজ্য সরকার। রাজ্যের জমা দেওয়া এই স্ট্যাটাস রিপোর্ট খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট। আগামী ৬ মে এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

আদালতে মামলাকারীদের অভিযোগ ও কোর্টের পর্যবেক্ষণ

এদিনের শুনানিতে মামলাকারী সরকারি কর্মচারীদের একাংশ অভিযোগ তোলেন যে, সব কর্মচারী এখনও ডিএ পাচ্ছেন না। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের বিচারপতি পি কে মিশ্রের বেঞ্চ জানায়, রাজ্য সরকার যে ডিএ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে, তা বোঝা যাচ্ছে। এরপরও যদি বকেয়া মেটানো নিয়ে কোনও খামতি বা অভিযোগ থাকে, তবে মামলাকারীদের আগে সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটির কাছে আবেদন জানাতে হবে।

   

বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ কী ছিল? West Bengal DA Case

উল্লেখ্য, এই ডিএ মামলায় শীর্ষ আদালত আগেই নির্দেশ দিয়েছিল যে, সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার ২৫ শতাংশ এপ্রিল মাসের মধ্যেই মিটিয়ে দিতে হবে। বাকি বকেয়া ডিএ কবে এবং কীভাবে দেওয়া হবে, তার রূপরেখা নির্ধারণ করার জন্য সুপ্রিম কোর্টের তরফ থেকে একটি বিশেষ কমিটি গঠন করে দেওয়া হয়।

জানা গিয়েছে, সুপ্রিম কোর্ট নিযুক্ত প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বাধীন এই কমিটির পরবর্তী গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে আগামী ২৭ এপ্রিল।

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google