নয়াদিল্লি: ভারতের সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় আজ এক ঐতিহাসিক বিল পাস হয়েছে (Vande Mataram)। ‘Prevention of Insults to National Honour (Amendment) Bill, 2026’ নামের এই সংশোধনী বিলটি পাসের মধ্য দিয়ে দেশের জাতীয় গীতি ‘বন্দে মাতরম্’-কে জাতীয় সংগীত ‘জন গণ মন’-এর সমান আইনি মর্যাদা ও সুরক্ষা দেওয়া হলো। এই বিল পাসের খবর ছড়িয়ে পড়তেই দেশজুড়ে আলোচনা ও উচ্ছ্বাস দেখা দিয়েছে।
১৯৭১ সালের ‘Prevention of Insults to National Honour Act’-কে সংশোধন করে আনা এই বিলে জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সংগীতের পাশাপাশি ‘বন্দে মাতরম্’-কেও অন্তর্ভুক্ত করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পক্ষে বাদল অধিবেশনে বিলটি উত্থাপন করা হয়। বিতর্কিত আলোচনার পর বিলটি সংসদের উচ্চকক্ষে পাস হয়।বিলের মূল উদ্দেশ্য হল জাতীয় গীতির প্রতি অবমাননা রোধ করা।
আরও দেখুনঃ ২০৩১ র মধ্যে ব্রিটেনের সবচেয়ে বড় বন্দরের অংশীদার হয়ে আরও বড় সাম্রাজ্যের মালিক হতে পারেন আদানি
নতুন আইন অনুসারে, কেউ যদি ইচ্ছাকৃতভাবে ‘বন্দে মাতরম্’ গাওয়ায় বাধা দেয়, জনসভায় বিশৃঙ্খলা সৃষ্টি করে বা গানটিকে অপমান করে, তাহলে সেটি শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে। এর জন্য সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড, জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। পুনরাবৃত্তিমূলক অপরাধের ক্ষেত্রে ন্যূনতম এক বছরের কারাদণ্ডের নিয়মও করা হয়েছে।
এই বিল পাসের পর সংসদে উপস্থিত সদস্যরা করতালি দিয়ে অভিনন্দন জানান। অনেকে মনে করছেন, এটি জাতীয়তাবাদী চেতনাকে আরও শক্তিশালী করবে। একজন সংসদ সদস্য বলেন, “‘বন্দে মাতরম্’ শুধু একটি গান নয়, এটি আমাদের স্বাধীনতা সংগ্রামের প্রেরণা, আমাদের আত্মার কণ্ঠস্বর। এর মর্যাদা রক্ষায় আইনি সুরক্ষা দেওয়া সময়ের দাবি ছিল।”‘বন্দে মাতরম্’ গানটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘আনন্দমঠ’ উপন্যাস থেকে নেওয়া।
আরও দেখুনঃ পুর নিয়োগ দুর্নীতি মামলা: স্ত্রী-পুত্রের পর এবার ইডির দফতরে মদন মিত্র
স্বাধীনতা আন্দোলনের সময় এটি জাতীয়তাবাদের প্রতীকে পরিণত হয়। অনেকে এটিকে জাতীয় সংগীতের মর্যাদা দিতে চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ‘জন গণ মন’-কে জাতীয় সংগীত ঘোষণা করা হয়। তবে ‘বন্দে মাতরম্’-এর আবেগীয় গুরুত্ব কখনো কমেনি। নতুন বিলের মাধ্যমে এই গানটিকেও আইনত সুরক্ষিত করায় দেশের বিভিন্ন প্রান্তে উচ্ছ্বাস দেখা যাচ্ছে।





