মহাকাশের দায়িত্ব এবার ভি নারায়ণনের হাতে! নয়া ইসরো প্রধানের সঙ্গে রয়েছে বঙ্গ-যোগ

নয়াদিল্লি: তাঁর নেতৃত্বে একের পর এক সাফল্যর শিখর ছুঁয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো৷ চাঁদের মাটি ছুঁয়ে ইতিহাস গড়েছে ভারতীয় বিজ্ঞানীরা৷ সূর্যের দোড়াগোড়ায় আদিত্য এল-১৷ তবে এবার তাঁর ...

By Moumita Biswas

Published:

Follow Us
V Narayanan new ISRO chairman

নয়াদিল্লি: তাঁর নেতৃত্বে একের পর এক সাফল্যর শিখর ছুঁয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো৷ চাঁদের মাটি ছুঁয়ে ইতিহাস গড়েছে ভারতীয় বিজ্ঞানীরা৷ সূর্যের দোড়াগোড়ায় আদিত্য এল-১৷ তবে এবার তাঁর বিদায় নেওয়ার পালা৷ ফুরাচ্ছে মেয়াদ৷ সব কিছু ঠিক থাকলে এস সোমনাথের জায়গায় ইসরোর নয়া চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নিতে চলেছেন ভি নারায়ণন৷ পাশাপাশি ভারত সরকারের মহাকাশ বিভাগের সচিব পদেও দায়িত্ব গ্রহণ করবেন তিনি। সূত্রের খবর, আগামী ১৪ জানুয়ারি ইসরোর বর্তমান চেয়ারম্যান এস সোমনাথের কাছ থেকে দায়িত্ব বুঝে নেবেন তিনি৷ ওই দিনই মেয়াদ শেষ হচ্ছে এস সোমনাথের৷ (V Narayanan new ISRO chairman)

বিজ্ঞপ্তি জারি কেন্দ্রের V Narayanan new ISRO chairman

গত মঙ্গলবার এই মর্মে কেন্দ্রের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে৷ সেখানে নয়া ইসরো প্রধান হিসেবে ভি নারায়ণন-এর নাম ঘোষণা করে কেন্দ্র। মন্ত্রিসভার নিয়োগ কমিটির তরফে জানানো হয়েছে, আগামী ২ বছরের জন্য ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করবেন তিনি। ১৯৮৪ সালে ইসরোতে যোগ দিয়েছিলেন নারায়ণন৷ বিক্রম সারাভাই স্পেস সেন্টারে সাউন্ডিং রকেট এবং অগমেন্টেড স্যাটেলাইট লঞ্চ ভেহিকল (এএসএলভি) এবং পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল (পিএসএলভি)-এর প্রোপালশন নিয়েও কাজ করেছেন তিনি। 

   

একাধিক দায়িত্ব পালন V Narayanan new ISRO chairman

সূত্রের খবর, এতদিন লিকুইড প্রপালশন সিস্টেম সেন্টারের প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছেন ভি নারায়ণন। রকেট ও মহাকাশযান উৎক্ষেপণ এবং স্যাটেলাইটের প্রপালশনের জন্য প্রয়োজনীয় ক্রাইজেনিক ইঞ্জিন তৈরিতে বিশেষ ভূমিকা রয়েছে তাঁর। তবে এবার আরও গুরু দায়িত্ব পালনের পালা৷ এই দায়িত্ব পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত৷ নারায়ণন বলেন, “আমাদের সামনে স্পষ্ট রোডম্যাপ রয়েছে। সুদক্ষ ও প্রতিভাবান কর্মীদের সাহায্যে আমরা ইসরোকে নতুন এক উচ্চতায় নিয়ে যেতে পারব। আমি আশাবাদী৷”

তামিলনাড়ুতে বেড়ে ওঠা হবু ইসরোর প্রধানের সঙ্গে রয়েছে বাংলার গভীর যোগ৷ ক্রাইজেনিক ইঞ্জিনিয়ারিংয়ে খড়্গপুরের আইআইটি থেকে এম.টেক করেন তিনি। পিএইচডি করেছেন অ্যারোস্পেসে। এম.টেকে প্রথম হয়ে পদকও জিতেছিলেন তিনি৷ 

Bharat: ISRO set for leadership change as V Narayanan takes over from S Somanath as chairman on January 14. With a legacy of milestones under Somanath, Narayanan aims to lead ISRO to new heights. Find out more about this transition and its significance.

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google