কেন্দ্রীয় বাজেটে উপেক্ষিত বাংলা, ক্ষোভ উগরে দিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়

কেন্দ্রীয় বাজেট পেশের পরই বাংলার বঞ্চনার অভিযোগে সরব হল তৃণমূল কংগ্রেস। বাজেট প্রসঙ্গে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Bandyopadhyay) স্পষ্ট ভাষায় অভিযোগ করেন, “বাংলার নামটাই…

sudip-bandyopadhyay-expresses-anger-over-neglect-of-bengal-in-budget

কেন্দ্রীয় বাজেট পেশের পরই বাংলার বঞ্চনার অভিযোগে সরব হল তৃণমূল কংগ্রেস। বাজেট প্রসঙ্গে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Bandyopadhyay) স্পষ্ট ভাষায় অভিযোগ করেন, “বাংলার নামটাই উচ্চারণ করা হল না। অনেক রাজ্যের নাম উচ্চারণ হল, কিন্তু বাংলা ছিল না।”

সুদীপ বন্দ্যোপাধ্যায়ের(Sudip Bandyopadhyay) অভিযোগ, এবারের কেন্দ্রীয় বাজেটে একাধিক রাজ্যের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ ও অতিরিক্ত সহায়তার কথা ঘোষণা করা হলেও বাংলার ক্ষেত্রে সম্পূর্ণ নীরবতা লক্ষ্য করা গেছে। তিনি বলেন, “বিজেপির নিজেদের ভোটের জন্যও তো বাড়তি আর্থিক সহযোগিতা করতে পারত, যেমনটা বিহারে করেছিল।”

   

সুদীপের (Sudip Bandyopadhyay) বক্তব্য, “বিজেপি জানে, বাংলার কাছে ওদের কিছু পাওয়ার নেই। সেই ভয় থেকেই অতিরিক্ত কিছু দেওয়া হয়নি।” তিনি আরও দাবি করেন, বাজেট বক্তৃতায় যেসব রাজ্যের নাম বারবার উল্লেখ করা হয়েছে, সেগুলোর মধ্যে বেশিরভাগই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ রাজ্য। সেখানে উন্নয়ন, পরিকাঠামো, শিল্প বা কৃষির জন্য আলাদা করে অর্থ বরাদ্দের কথা বলা হয়েছে। অথচ দেশের অন্যতম বড় রাজ্য হওয়া সত্ত্বেও বাংলার জন্য কোনও নির্দিষ্ট প্রকল্প বা বরাদ্দের কথা ঘোষণা করা হয়নি।