HomeBharatSBI : নির্দেশ ফেরাল এসবিআই

SBI : নির্দেশ ফেরাল এসবিআই

এক নতুন নির্দেশিকা জারি করে দেশের বিভিন্ন মহলের কাছে চরম সমালোচিত হয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) কর্তৃপক্ষ। ওই নির্দেশশিকার বিরুদ্ধে নোটিস জারি করে দিল্লির মহিলা কমিশন।

সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী এসবিআইয়ের নির্দেশকে বৈষম্যমূলক ও বেআইনি বলে উল্লেখ করেন। দেশের চাকরিপ্রার্থী যুবতীরা ওই নির্দেশের তীব্র ধিক্কার জানান। বিভিন্ন মহল থেকে সমালোচনার মুখে পড়ে শেষ পর্যন্ত ওই বিতর্কিত নির্দেশিকা প্রত্যাহার করে নিল এসবিআই। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়োগ সংক্রান্ত যে নতুন নির্দেশিকা জারি করা হয়েছিল তা প্রত্যাহার করে নেওয়া হচ্ছে।

   

উল্লেখ্য এসবিআই তার নির্দেশিকায় জানিয়েছিল, তিন মাসের বেশি অন্তঃসত্ত্বা কোন মহিলাকে সাময়িকভাবে আনফিট ধরা হবে। এমনকী, সন্তানের জন্ম দেওয়ার চার মাস পর তবেই তিনি কাজে যোগ দিতে পারবেন। কিন্তু শেষ পর্যন্ত বিভিন্ন মহল থেকে কড়া নিন্দা ও সমালোচনার মুখে পড়ে সেই নির্দেশিকা প্রত্যাহার করতে বাধ্য হল এসবিআই কর্তৃপক্ষ।

Kolkata24x7 Team
Kolkata24x7 Teamhttps://kolkata24x7.in
আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

এই সংক্রান্ত আরও খবরর

এই বিভাগের আরও খবর