CPIM: কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে মমতা-বাম একাসনে, দিল্লিতে ধরনা বিজয়নের

মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার পিনারাই বিজয়ন কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে দিল্লির বুকে ধরনা। ধরনার কর্মসূচি রয়েছে এই মাসেই। আগামী ৮ ফেব্রুয়ারি দিল্লিতে ধরনা দেবেন কেরলের মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Kerala CM to start sit-in protest after CM Mamata's dharna

মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার পিনারাই বিজয়ন কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে দিল্লির বুকে ধরনা। ধরনার কর্মসূচি রয়েছে এই মাসেই। আগামী ৮ ফেব্রুয়ারি দিল্লিতে ধরনা দেবেন কেরলের মুখ্যমন্ত্রী।

মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনার পর এবার ৮ ফেব্রুয়ারি একই কারণে দিল্লির যন্তর মন্তরে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন তাঁর সমস্ত মন্ত্রীসভা, দলের সমস্ত বিধায়ক-সাংসদদের নিয়ে দিল্লিতে ধরনায় বসছেন। এলডিএফ সরকারের অভিযোগ যে কেরল যেহেতু বাম-শাসিত এবং অ-বিজেপি একটি রাজ্য, তারা কেন্দ্রীয় বঞ্চনার শিকার, কেন্দ্রীয় সরকারের অনুদান সঠিকভাবে পাচ্ছে ন। এক্ষেত্রে বিজেপি-শাসিত রাজ্যগুলিতে কত টাকা তাদের ফান্ড রিলিজ হয়েছে এবং অ-বিজেপি শাসিত রাজ্যগুলোর জন্য শেষ অর্থবর্ষ থেকে কত টাকা ফান্ড এখনও পর্যন্ত রিলিজ হয়েছে, তার একটি তালিকা প্রকাশ করেছেন তারা।

   

কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের তরফ থেকে সমস্ত অ-বিজেপি শাসিত সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। আগামী ৮ তারিখ সমস্ত বিধায়ক-সাংসদদের নিয়ে দিল্লির যন্তর-মন্তরে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে বিক্ষোভ করতে চলেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google