পুজোর মুখে বাড়ল না পেট্রোল-ডিজেলের দর, জানুন কলকাতা সহ সারা দেশে তেলের দাম

রবিবার পুজোর আগে কত হল পেট্রোলের দাম (Petrol price today) । কত টাকায় মিলছে জ্বালানি তেল? এক নজরে দেখে নেওয়া যাক। কলকাতায় (Petrol price today in kolkata) আজ ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
petrol priec today in Kolkata westbengal and india

রবিবার পুজোর আগে কত হল পেট্রোলের দাম (Petrol price today) । কত টাকায় মিলছে জ্বালানি তেল? এক নজরে দেখে নেওয়া যাক। কলকাতায় (Petrol price today in kolkata) আজ পেট্রোল ১০৪.৯৫ টাকা এবং ডিজেল প্রতি লিটারে ৯১.৭৬ টাকা। যা গতকালের তুলনায় অপরিবর্তিত রয়েছে। রাজধানী দিল্লিতে পেট্রোল ও ডিজেলের দাম প্রতি লিটারে যথাক্রমে ৯৪.৭২ ও ৮৭.৬২ টাকা। বানিজ্য নগরী মুম্বাইতে পেট্রোল প্রতি লিটারে ১০৩.৪৪ টাকা এবং ডিজেল প্রতি লিটারে ৮৯.৯৭ টাকা। চেন্নাইতে পেট্রোল প্রতি লিটারে ১০০. ৭৫ ও ডিজেল লিটার প্রতি ৯২.৩৪ টাকা। হরিয়ানার গুরুগ্রামে পেট্রোলের দাম প্রতি লিটারে ৯৪.৯৪ টাকা। 

আকাশে মেঘের ভ্রুকুটি,পুজোর আগেই নিম্নচাপের বৃষ্টির সম্ভাবনা

   

এদিকে ডিজেলের দাম হয়েছে লিটার প্রতি ৮৭.৮০ টাকা। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও রবিবার সকালে সরকারি তেল সংস্থাগুলির তরফে পেট্রোল ও ডিজেলের দামে ভিন্ন পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।

রাজ্যের মধ্যে মুর্শিদাবাদে পেট্রোলের দাম সর্বোচ্চ। লিটার প্রতি পেট্রোলের দাম এদিন ১০৬.৩২ টাকা ও ডিজেল লিটার প্রতি ৯৩. ০৩ টাকা। অন্যদিকে, দার্জিলিঙে পেট্রোলের দাম সর্বনিম্ন। লিটার প্রতি পেট্রোল ১০৪.৮০ টাকা ও ডিজেল ৯১.৬১ টাকা। 

মাধবী বুচ কেলেঙ্কারী, আর্থিক অনিয়ম পর্যালোচনায় সেবিকে তলব পিএসির

এই কারণেই আমাদের এতটা বেশি দামে পেট্রোল-ডিজেল কিনতে হয়। গ্রাহকরা এসএমএসের মাধ্যমে জেনে নিতে পারেন পেট্রোল ডিজেলের দৈনিক দাম। ইন্ডিয়ান অয়েলের গ্রাহকরা ৯২২৪৯৯২২৪৯ নম্বরে আরএসপি এবং তাদের সিটি কোড টাইপ করে তথ্য পেতে পারেন এবং বিপিসিএল গ্রাহকরা আরএসপি এবং তাদের সিটি কোড টাইপ করে ৯২২৩১১২২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে তথ্য পেতে পারেন। 

‘আরজি করের ঘটনা থেকে কিছু শেখেনি’, জয়নগর কাণ্ডে মমতাকে নিশানা শুভেন্দুর

এইচপিসিএল গ্রাহকরা এইচপিপ্রাইস এবং তাদের সিটি কোড টাইপ করে এবং ৯২২২২০১১২২ নম্বরে পাঠিয়ে দাম জানতে পারেন। প্রতিদিন সকালে হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন এবং ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন অফ ইন্ডিয়ার মতো সংস্থাগুলি তাদের ওয়েবসাইটে পেট্রোল এবং ডিজেলের দাম প্রকাশ করে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google