আজ আদালতে শুনানি: NEET-UG প্রশ্নপত্র ফাঁস মামলায় ১৩ জনের বিরুদ্ধে CBI-র চার্জশিট

নয়াদিল্লি: NEET-UG প্রশ্নপত্র ফাঁস মামলায় বড় পদক্ষেপ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (CBI)। মঙ্গলবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে এই মামলায় ১৩ জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট দাখিল…

neet-ug-paper-leak-case-cbi-files-chargesheet-against-13-accused

নয়াদিল্লি: NEET-UG প্রশ্নপত্র ফাঁস মামলায় বড় পদক্ষেপ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (CBI)। মঙ্গলবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে এই মামলায় ১৩ জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে CBI। বুধবার কাগজপত্র বিশেষ ফাস্ট-ট্র্যাক আদালতে উপস্থাপন করা হবে, যেখানে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত মামলাগুলির শুনানি হয়।

CBI-র ইকনমিক অফেন্সেস উইং (Economic Offences Wing) এই চার্জশিট দাখিল করেছে। তদন্তকারী সংস্থার দাবি, মামলাটি ভারতীয় ন্যায় সংহিতা (BNS), ২০২৩-এর একাধিক ধারায় দায়ের করা হয়েছে। পাশাপাশি দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৮৮ (Prevention of Corruption Act) এবং Public Examinations (Prevention of Unfair Means) Act, 2024-এর একাধিক ধারাও প্রয়োগ করা হয়েছে।

Advertisements

Also Read | নেপালের প্রধানমন্ত্রী ভারত বিরোধী বালেন শাহকে ভারতে ডেকে কূটনীতির বড় চাল মোদীসরকারের

ANI-এর তথ্য অনুযায়ী, চার্জশিটে যাঁদের নাম রয়েছে, তাঁরা হলেন— যশ যাদব, মাঙ্গিলাল বিওয়াল, দিনেশ বিওয়াল, বিকাশ বিওয়াল, শুভম খৈরনার, ধনঞ্জয় লোকহান্ডে, প্রহ্লাদ কুলকার্নি, তেজস হর্ষদ কুমার, ড. মনোজ শিরুরে, শিবরাজ রঘুনাথ মোটেগাঁওকর, মনীষা ওয়াঘমারে, মনীষা মান্ধারে এবং মনীষা সঞ্জয় হাওলদার। CBI জানিয়েছে, সব ১৩ জন অভিযুক্ত বর্তমানে বিচারবিভাগীয় হেফাজতে (Judicial Custody) রয়েছেন।

উল্লেখ্য, NEET-UG পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সামনে আসার পর দেশজুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষায় অনিয়মের অভিযোগ ঘিরে বিভিন্ন তদন্ত শুরু হয় এবং বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলনও চলে।

Also Read | ছাত্র আন্দোলনের রেশ কাটেনি! E ২০ র প্রতিবাদে ফের সংসদমুখী মিছিলের সিদ্ধান্ত দিল্লির ট্যাক্সি এসোসিয়েশনের

এদিকে, ২৫ জুলাই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দেওয়ার পর Cockroach Janta Party (CJP) তাদের ৩৬ দিনের আন্দোলন প্রত্যাহার করে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়ম এবং NEET প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে এই আন্দোলনে দেশের বিভিন্ন প্রান্তে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেছিলেন।